1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র রাজিবপুরে অটো-টেম্পু, সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ’রিহ্যাব’এর প্রতিনিধি,, হরিপুরে পরিবেশ রক্ষায় ১ হাজার ৮৪৪ গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন ফ্যাসিস্ট আমলের মতো নিম্নমানের কাজ এই সরকারের সময়ে আর চলবে না-এমপি খানসামায় কৃষক কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন ও বিনামূল্যে বীজ-রাসায়নিক সার বিতরণ নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জনাব গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার মিমপ্রেক্স এগ্রোকেমিক্যালসের রিটেইলার সমাবেশ ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত নাকাই খাল পুনঃখননে ব্যয় সাশ্রয়, সরকারি কোষাগারে ফেরত প্রায় ৪২ লাখ

সৌর প্যানেলের ব্যাটারি বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ড:

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ১০০ বার পঠিত
122

স্টাফ রিপোর্টার: মোঃ মোরশেদ আলম চৌধুরী

বান্দরবানের আলীকদমে গরু বাজার সংলগ্ন এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় সেনা জোন, ফায়ার সার্ভিস, থানা পুলিশ ও স্থানীয় জনগণের সম্মিলিত প্রচেষ্টায় বড় ধরনের দুর্ঘটনা ও প্রাণহানি থেকে রক্ষা পাওয়া গেছে।

আজ সোমবার (২২ ডিসেম্বর ২০২৫) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে আলীকদম সেনা জোন সদর থেকে প্রায় ১ কিলোমিটার পশ্চিমে, আলীকদম সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডে অবস্থিত সাপ্তাহিক গরু বাজার সংলগ্ন জনৈক রফিক চৌধুরীর মালিকানাধীন একটি সেমিপাকা টিনসেড মার্কেটের পেছনে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় সাপ্তাহিক গরু ক্রয়-বিক্রয়ের বাজার চলমান থাকায় ঘটনাস্থল ও আশপাশের এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আগুন দ্রুত কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে।

সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আলীকদম সেনা জোনের জোনাল স্টাফ অফিসার ক্যাপ্টেন ফাহিম মুনতাসিরের নেতৃত্বে ৩০ জন সেনাসদস্য নিয়ে গঠিত একটি অগ্নিনির্বাপন দল, আলীকদম ফায়ার সার্ভিসের একটি ইউনিট এবং থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় আলীকদম সেনা জোনের পক্ষ থেকে ফায়ার সার্ভিসকে প্রয়োজনীয় জনবল, লজিস্টিক ও নিরাপত্তা সহায়তা প্রদান করা হয়।
সেনাবাহিনী, আ, কিংবা গুরুতর আহতের ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

প্রাথমিক অনুসন্ধানে আলীকদম সেনা জোন ও ফায়ার সার্ভিস জানায়, মার্কেটের পেছনে অবস্থিত একটি বসতবাড়ির সৌর প্যানেলের ব্যাটারি ছোট আকারে বিস্ফোরিত হওয়ার ফলে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। আগুনে কয়েকটি দোকান ও একটি বসতবাড়ির বিভিন্ন মালামাল পুড়ে ক্ষতিগ্রস্ত হয়।
ক্ষয়ক্ষতির মধ্যে রয়েছে—
চিউও মার্মার প্রায় ২০০ বস্তা সিমেন্ট, আনোয়ার জিহাদ চৌধুরীর একটি টেলিভিশন, সোফাসেট ও আলমিরা, রুপন পালের খালি দোকানের কিছু মালামাল এবং রুপন কান্তি জুয়েলের বসতবাড়ির মালামাল ও স্বর্ণালংকার। এতে আনুমানিক মোট ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৭ লক্ষ টাকা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

অগ্নিকাণ্ডের ঘটনায় আলীকদম সেনা জোন, ফায়ার সার্ভিস, থানা পুলিশ ও স্থানীয় জনগণের দ্রুত, সমন্বিত ও দায়িত্বশীল উদ্যোগে একটি সম্ভাব্য ভয়াবহ দুর্ঘটনা প্রতিহত করা সম্ভব হয়েছে। সময়োপযোগী নেতৃত্ব, পর্যাপ্ত জনবল ও লজিস্টিক সহায়তা প্রদানের মাধ্যমে আলীকদম সেনা জোন পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

এ ঘটনায় আলীকদম সেনা জোনের জোনাল স্টাফ অফিসার ভবিষ্যতে এ ধরনের অগ্নিকাণ্ড বা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা প্রতিরোধে স্থানীয় প্রশাসন, বাজার ব্যবস্থাপনা কমিটি এবং সংশ্লিষ্ট সকলকে আরও সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বিশেষভাবে অগ্নিনির্বাপণ ব্যবস্থা জোরদার, বৈদ্যুতিক সংযোগের নিয়মিত তদারকি, ঝুঁকিপূর্ণ স্থাপনা পরিদর্শন এবং সর্বস্তরের মানুষের মাঝে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

আলীকদম সেনা জোন স্থানীয় জনগণের নিরাপত্তা, শান্তি ও সার্বিক স্থিতিশীলতা বজায় রাখতে সর্বদা পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও যে কোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত, কার্যকর ও সমন্বিত পদক্ষেপ গ্রহণে সেনা জোন দৃঢ় প্রতিজ্ঞ বলে জানানো হয়।

আরও পড়ুন ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির ১৫তম চাঁপাই উৎসব উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park