
নিজস্ব প্রতিনিধি তারিকুল ইসলাম তারা: কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগের এক সাবেক নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন রাজিবপুর সদর ইউনিয়নের ১ নম্বর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মহর আলী (৫০)। তিনি ধুবালিয়াপাড়া গ্রামের মৃত নাসির উদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল বেলায় নিজ বাড়ির সামন থেকে মহর আলীকে গ্রেফতার করা হয়। রাজিবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুছা মিয়ার দিকনির্দেশনায় পুলিশের একটি বিশেষ টিম এই অভিযান পরিচালনা করে।
গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে কুড়িগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রাজিবপুর থানা সূত্র আরও জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। কেউ আইন ভঙ্গ করলে রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন, তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
রাজিবপুর থানা পুলিশ জানিয়েছে, জেলার আইনশৃঙ্খলা রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
আরও খবর :চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত ও শহরস্থ এলাকায় সর্বোচ্চ সতর্ক অবস্থায় ৫৩ বিজিবি
Leave a Reply