
দেওয়ানগঞ্জ প্রতিনিধিঃ ২১ ডিসেম্বর রবিবার জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের জিঞ্জিরাম নদী দ্বারা বিচ্ছিন্ন ৯ নং ওয়ার্ডের পাথারের চর, কবিরপুর, চেংটিমারী ও দক্ষিণ গোয়াল কান্দা গ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
উক্ত এলাকায় পূর্বে বিএনপির কোনো কার্যালয় না থাকায় দলীয় কার্যক্রম পরিচালনা করা ছিল দুরূহ। এ প্রেক্ষিতে দলীয় নেতৃবৃন্দ পাথারের চর বাজারে একটি কার্যালয় স্থাপনের সিদ্ধান্ত নেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ডাংধরা ইউনিয়ন শাখার উদ্যোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ ও দেওয়ানগঞ্জ–বকশীগঞ্জের উন্নয়নের রূপকার জননেতা এম. রশিদুজ্জামান মিল্লাতের নির্বাচনী প্রচারণাকে বেগবান ও গতিশীল করার লক্ষ্যে ৯ নং ওয়ার্ড বিএনপির কার্যালয় উদ্বোধন করা হয়।
উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ৯ নং ওয়ার্ড ছাত্রদলের সদস্য রিপন মির্জার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সদস্য ও রাজিবপুর সরকারি কলেজের সাবেক অধ্যাপক আলহাজ্ব আনোয়ার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাংধরা ইউনিয়ন বিএনপির ৯ নং ওয়ার্ডের সহ-সভাপতি খোরশেদ আলম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, ৯ নং ওয়ার্ড বিএনপির সদস্য আমিন মোল্লা, ৯ নং ওয়ার্ড যুবদলের সভাপতি সাখাওয়াত হোসেন, সহ-সভাপতি হযরত আলী, পাথরেরচর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও ৯ নং ওয়ার্ড বিএনপির সদস্য মোহাম্মদ গোলাম মোস্তফা, এবং **কুমারেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনিসুর রহমান (আনিস মাস্টার)**সহ অন্যান্য নেতৃবৃন্দ।
কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে শতশত নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
আরও খবর : ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় ১০০ গ্রাম গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার
Leave a Reply