
কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি।।
দিনাজপুরের কাহারোল উপজেলায় কালী মূর্তি ভাংচুর করেছে দূর্বৃত্তরা। গত ১৭ ডিসেম্বর ২০২৫ ইং বুধবার দিবাগত রাতে কাহারোল উপজেলার ৩ নং মুকুন্দ পুর ইউনিয়নের প্রসাদ পুর গ্রামে এ ঘটনা টি ঘটেছে। জানা যায়, প্রসাদ পুর গ্রামের প্রফুল্ল বর্মনের ব্যাক্তিগত কালী মন্দিরে গত১৭ ডিসেম্বর ‘২৫ ইং বুধবার দিবাগত রাতে কেবা কারা অগোচরে মন্দিরে প্রবেশ করে কালী মূর্তি টি পশ্চিম দিকে ফেলিয়ে রাখে এবং যোগীনি ও ডাহিনীর হাত ভেঙে দিয়েছে।
১৮ ডিসেম্বর সকাল বেলা একই পাড়ার শশী মোহনের স্ত্রী সবেদা রানী মন্দিরের সামনে দিয়ে গরু বাধতে গিয়ে দেখতে পায় কালী মূর্তি টি মাটিতে পড়ে আছে। সবেদা রানী মূর্তির এ অবস্থা দেখে প্রফুল্ল বর্মন কে জানাইলে ঘটনা টি জানাজানি হয়ে যায়। মূর্তি ভাঙ্গার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোকলেদা খাতুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস (, কাহারোল -বোচাগন্জ) সার্কেল অতিরিক্ত সহকারী পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান, কাহারোল থানা অফিসার ইনচার্জ রোমেল বড়ুয়া, তদন্ত অফিসার শ্যামল বর্মন ঘটনা স্হল পরিদর্শন করেন এবং এই ঘটনার সাথে যারা জরিত সুষ্ঠ তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস প্রদান করেন।
এ সময় উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ তরিকুল ইসলাম ও জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য এবং জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ জাকিরুল ইসলাম উপস্থিত ছিলেন।
Leave a Reply