
জয়পুরহাট প্রতিনিধি : শ্রী রামবাবু
সারা দেশের ন্যায় জয়পুরহাটের কালাই উপজেলায় মঙ্গলবার (০৯ ডিসেম্বর ২০২৫) সকাল ১১টা ৩০ মিনিটে উপজেলা হলরুমে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও অদম্য নারীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব শামীমা আরা।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার আজমা বেগম।
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার হারুননুর রশিদ,
বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকার,
উপজেলা জামায়াতের আমির মাওলানা মুনসুর রহমান,
কালাই সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দিন,
এবং জয়িতা লায়লা বানু।
সবশেষে সভাপতির ভাষণে ইউএনও শামীমা আরা বেগম রোকেয়া দিবসের তাৎপর্য, নারীর অধিকার, সুরক্ষা ও সমাজে নারীর ইতিবাচক ভূমিকা সম্পর্কে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে অদম্য নারীদের শুভেচ্ছা ও সংবর্ধনার মাধ্যমে তাদের কৃতিত্ব তুলে ধরা হয়।
Leave a Reply