
জয়পুরহাট প্রতিনিধি
শ্রী রামবাবু
জয়পুরহাটের কালাই উপজেলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস–২০২৫ উপলক্ষে “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য: গড়বে আগামীর শুদ্ধতা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৯ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাই উপজেলা নির্বাহী অফিসার জনাব শামীমা আরো। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব কাজী মোঃ মনোয়ারুল হাসান। আলোচনা সভার সভাপতিত্ব করেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জনাব মোঃ আমিনুল ইসলাম।
সভায় বক্তারা দুর্নীতি প্রতিরোধে সমাজের সকল শ্রেণির মানুষের ভূমিকা, বিশেষ করে তরুণ প্রজন্মকে সচেতন ও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। তারা বলেন, সৎ ও স্বচ্ছ প্রজন্ম গড়তে শিক্ষাপ্রতিষ্ঠান, পরিবার ও প্রশাসনের সম্মিলিত উদ্যোগ অপরিহার্য।
আলোচনা সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিল কালাই উপজেলা প্রশাসন।
আরও পড়ুন রাজিবপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ উদযাপন
Leave a Reply