1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র রাজিবপুরে অটো-টেম্পু, সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ’রিহ্যাব’এর প্রতিনিধি,, হরিপুরে পরিবেশ রক্ষায় ১ হাজার ৮৪৪ গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন ফ্যাসিস্ট আমলের মতো নিম্নমানের কাজ এই সরকারের সময়ে আর চলবে না-এমপি খানসামায় কৃষক কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন ও বিনামূল্যে বীজ-রাসায়নিক সার বিতরণ নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জনাব গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার মিমপ্রেক্স এগ্রোকেমিক্যালসের রিটেইলার সমাবেশ ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত নাকাই খাল পুনঃখননে ব্যয় সাশ্রয়, সরকারি কোষাগারে ফেরত প্রায় ৪২ লাখ

১৩ বছর বয়সী মরিয়মের রহস্যজনক নিখোঁজ

  • আপডেট সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ৮৯ বার পঠিত
134

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি

এতিমখানার নির্যাতন, তথ্য গোপন ও সন্দেহজনক আচরণে বাড়ছে উদ্বেগ

কক্সবাজার শহরের মুহুরী পাড়ার আল জামিয়া ইমাম মুসলিম এতিমখানা ও মহিলা হোস্টেল, যেখান থেকে ১৩ বছরের ছাত্রী মরিয়ম রহস্যজনকভাবে নিখোঁজ।

আর এই নিখোঁজের আগে ঘটে গেছে আরও ভয়াবহ ঘটনা, শারীরিক নির্যাতন, মায়ের প্রবেশে বাধা, আর তথ্য গোপন।
ঘটনার শুরু গত মঙ্গলবার সকাল ১০টায়। পর পর দুটি ফোন, কিন্তু দুটি ফোনে দুটি ভিন্ন গল্প। প্রথমে এক অজ্ঞাত ব্যক্তি বলে, মরিয়ম হোস্টেল থেকে পালিয়েছে। এক ঘণ্টা পর হোস্টেলের শিক্ষিকা সায়েদা জানান, টাকা চুরির অভিযোগে তাকে মারধর করা হয়, এরপর রাগ করে সে বের হয়ে যায়।
একই ঘটনায় দুই রকম গল্প, যা শুরু থেকেই সন্দেহ বাড়ায়।

কিন্তু তদন্তে বেরিয়ে আসে আরও বিস্ময়কর তথ্য, যে বাসা থেকে টাকা চুরি হয়েছে বলা হয়েছিল, সেই গৃহবধূ জানান,
“কোনো টাকা চুরি হয়নি। বরং আমি তাকে ১০০ টাকা দিয়েছি।” অর্থাৎ, মরিয়মকে ভুল অভিযোগে অভিযুক্ত করে মারধর করা হয়েছিল।

সহকারী শিক্ষিকা সায়েদা স্বীকারও করেন, মরিয়মকে বেত দিয়ে মারধর করা হয়েছে।
আরও প্রশ্ন ওঠে যখন, নিখোঁজ সন্তানের রুম দেখতে বারবার চাইলে, মরিয়মের মাকে প্রবেশই করতে দেওয়া হয়নি। এত বড় ঘটনায় এই আচরণ স্বাভাবিক নয়, বলছে স্থানীয়রা।

নিখোঁজের পরদিন পুরো এলাকায় মাইকিং চললেও,
এতিমখানার অবস্থান ছিল একই, তথ্য গোপন, এড়িয়ে যাওয়া, নীরবতা।

সন্ধ্যায় শুরু হয় আরেক নাটক। ফেসবুকে বিজ্ঞপ্তি ছড়াতেই প্রতারক চক্র ফোন করে, ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। র‍্যাব চক্রটিকে ধরলেও, তাদের কাছে মেয়েটি নিয়ে কোনো তথ্যই ছিল না।

এতিমখানার সহকারী পরিচালক সাউদ নিজামী এবং প্রধান মওলানা, দুজনেই সাংবাদিকদের কাছে স্পষ্ট তথ্য দিতে অস্বীকৃতি জানান। কারও ফোন রিসিভ করেননি।
পরিবারের অভিযোগ, জিডি নেওয়া হলেও মামলা নিতে গড়িমসি। তদন্তেও কোনো অগ্রগতি নেই।

তদন্তকারীদের সামনে এখন তিনটি সম্ভাবনা, ১) নির্যাতন ও অপমানের ভয়ে মরিয়ম পালিয়ে যেতে পারে, ২) কারও সহায়তায় তাকে সরিয়ে নেওয়া হয়েছে ও ৩) প্রতিষ্ঠানের ভেতর কিছু লুকানো হচ্ছে। এই তিনটির প্রত্যেকটিই এখন সমান সন্দেহজনক।

মরিয়মের মা রিনা আক্তারের আর্তনাদ, “আমার মেয়েকে কেন মারধর করল? কেন আমাকে ঢুকতে দিল না? আমার মেয়ে কোথায়?” এটি শুধু একজন মায়ের প্রশ্ন নয়, এটি পুরো সমাজের ব্যর্থতার প্রতিচ্ছবি।

১৩ বছর বয়সী মরিয়মকে দ্রুত খুঁজে বের করা, এতিমখানার ভিতরের ঘটনা উদঘাটন, এবং কঠোর তদন্ত এ মুহূর্তে সময়ের দাবি।

আরও পড়ুন ‘দেনা পাওনা’ সিনেমায় বড়দা মিঠু

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park