
মোঃ আতিক উল্লাহ চৌধুরী চট্টগ্রাম প্রতিনিধি;
চট্টগ্রামের হাটহাজারী সড়কের বড় দীঘির পাড়, সুলতান নসরত শাহ জামে মসজিদ এর বিপরীতে অবস্থিত দেশের অন্যতম মানবিক সেবা–কেন্দ্র বেওয়ারিশ চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অনুমোদিত এই বিশেষায়িত সেবাকেন্দ্রটি পরিচালিত হচ্ছে বেওয়ারিশ সেবা ফাউন্ডেশন ও সুপরিচিত মানবতাবাদী ব্যক্তিত্ব মানবিক শওকত হোসেন পিপিএম–এর সার্বিক তত্ত্বাবধানে।
আগে কেন্দ্রটি একটি ভিন্ন স্থানে কার্যক্রম পরিচালনা করত। ব্যবস্থাপনা, সেবা–পরিধি ও রোগীর সংখ্যা দ্রুত বেড়ে যাওয়ায় কেন্দ্রটিকে আরও বিস্তৃত ও উপযোগী পরিবেশে স্থানান্তর করা হয়। ফলে নতুন স্থানে এখন আরও উন্নত সেবা, আরও প্রশস্ত পরিবেশ এবং আরও সুশৃঙ্খল চিকিৎসা–ব্যবস্থা নিশ্চিত হয়েছে।রাস্তার ধারে পড়ে থাকা মানুষের শেষ ঠিকানা পারিবারিক অবহেলা, দারিদ্র্য, মানসিক অসুস্থতা কিংবা শারীরিক প্রতিবন্ধকতার কারণে দেশের বিভিন্ন অঞ্চলে অসংখ্য মানুষ রাস্তায়–ঘাটে অযত্ন–অবহেলায় পড়ে থাকে।
কেউ পচাগলা অবস্থায়, কেউ মানসিক ভারসাম্যহীন, আবার কেউ বা জীবনের শেষ বয়সে সন্তানদের দ্বারা পরিত্যক্ত—এই সকল মানুষই স্থান পান এই সেবাকেন্দ্রে।নতুন ঠিকানায় কেন্দ্রটিতে বর্তমানে রয়েছে শতাধিক হতদরিদ্র, বেওয়ারিশ ও অসহায় মানুষ, যারা পাচ্ছেন সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা, খাবার, ওষুধ, পুনর্বাসন ও নিরাপদ আবাসন।কেন্দ্রের চিকিৎসক, সেবাকর্মী ও স্বেচ্ছাসেবীরা দিনরাত পরিশ্রম করে প্রতিটি রোগীকে স্নেহ, ভালোবাসা ও মানবিক যত্নে সেবা দিচ্ছেন। অধিকাংশ রোগীই মানসিকভাবে ভেঙে পড়া; তাদের সঙ্গে মানবিক আচরণ ও পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাওয়া কেন্দ্রের একটি বড় সাফল্য। মানবিক শওকত হোসেন পিপিএম: মানবতার সেবায় এক অদম্য আলোকবর্তিকা যেখানে নিজের সন্তানরা মা–বাবাকে রাস্তার পাশে ফেলে যায়,সেখানে মানবিক শওকত হোসেন পিপিএম তাদের আঁকড়ে ধরেন পরিবারের মতো করে।বছরের পর বছর তিনি অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছেন নিঃস্বার্থভাবে।
তার উল্লেখযোগ্য মানবিক কার্যক্রমগুলোর মধ্যে রয়েছে—বাংলাদেশের যেকোনো স্থান থেকে নিঃস্ব মানুষের লাশ তাদের পরিবারে পৌঁছে দেওয়া
অঙ্গহীন মানুষের কৃত্রিম পা সংযোজন প্রতিবন্ধীদের হুইলচেয়ার বিতরণ রাস্তার পচাগলা অসুস্থ মানুষকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া জাতীয় দুর্যোগে অসহায়দের মাঝে ত্রাণ বিতরণআইসিইউতে মারা যাওয়া মানুষের লাশ পরিবারে পৌঁছে দেওয়া এই বিশাল মানবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য তিনি প্রতিষ্ঠা করেছেন ‘পল্লী বাংলা ফুড প্রোডাক্টস’ যা বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের একটি অঙ্গপ্রতিষ্ঠান।এই প্রতিষ্ঠানের লাভের পুরো অংশ ব্যয় হয় বেওয়ারিশ চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের খরচে।
মানবিক শওকত হোসেন পিপিএম–এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে কেন্দ্রটি এখন এক মানবিক আন্দোলনের প্রতীক। এখানে শুধু চিকিৎসা–সেবা নয়, বরং মানুষের প্রতি মানবিক ভালোবাসা, সুযোগ–সুবিধা ও সম্মানের পরিবেশ তৈরি করা হয়েছে। যে মা–বাবা বয়সের ভারে নুইয়ে পড়েছেন,
যে মানসিক রোগী নিজের পরিচয় ভুলে গেছে,যে অঙ্গহীন মানুষের হাঁটতে পারার কোনো আশা ছিল না—এই প্রতিষ্ঠানে এসে তারা নতুন জীবন ফিরে পাচ্ছেন।অসহায় মানুষদের পাশে দাঁড়ানোই যেখানে আজ এক বিরল কাজ,সেখানে মানবিক শওকত হোসেন পিপিএম প্রতিদিন শতাধিক মানুষের জীবনে আলো জ্বালাচ্ছেন।নতুন ঠিকানায় ‘বেওয়ারিশ চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র’শুধু একটি প্রতিষ্ঠান নয়—এটি মানবতার এক উজ্জ্বল বাতিঘর।যেখানে হারিয়ে যাওয়া মানুষদের আবার নতুন করে বাঁচার সুযোগ তৈরি হয়।
আরও পড়ুন রাজিবপুরে খুচরা সার বিক্রেতাদের বহাল রাখার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
Leave a Reply