1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র রাজিবপুরে অটো-টেম্পু, সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ’রিহ্যাব’এর প্রতিনিধি,, হরিপুরে পরিবেশ রক্ষায় ১ হাজার ৮৪৪ গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন ফ্যাসিস্ট আমলের মতো নিম্নমানের কাজ এই সরকারের সময়ে আর চলবে না-এমপি খানসামায় কৃষক কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন ও বিনামূল্যে বীজ-রাসায়নিক সার বিতরণ নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জনাব গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার মিমপ্রেক্স এগ্রোকেমিক্যালসের রিটেইলার সমাবেশ ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত নাকাই খাল পুনঃখননে ব্যয় সাশ্রয়, সরকারি কোষাগারে ফেরত প্রায় ৪২ লাখ

রাজিবপুরে নবনিযুক্ত জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথকে সংবর্ধনা ও বর্ণাঢ্য মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ১১৭ বার পঠিত
145

নিজস্ব প্রতিনিধি: তারিকুল ইসলাম তারা: কুড়িগ্রাম জেলার নবনিযুক্ত জেলা প্রশাসক (ডিসি) অন্নপূর্ণা দেবনাথকে বরণ করে রাজিবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এক উৎসবমুখর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এই সভার আয়োজন করা হয়। সভায় বীর মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, প্রশাসনের কর্মকর্তাসহ স্থানীয় সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

ডিসির প্রথম অন্তর্ভুক্তিমূলক বার্তা— উন্নয়নের জন্য সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান

নবাগত জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ তার বক্তব্যে রাজিবপুরের উন্নয়ন সম্ভাবনা, চ্যালেঞ্জ এবং সমাধানের বিভিন্ন দিক নিয়ে কথা বলেন। তিনি বলেন—
“কুড়িগ্রামের প্রত্যন্ত উপজেলা রাজিবপুর বহুদিন ধরে অবকাঠামোগত পিছিয়ে থাকা এলাকায় পরিণত হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ ও নদীভাঙনের মতো বড় চ্যালেঞ্জ রয়েছে। এসব সমস্যার সমাধানে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ মানুষের সহযোগিতা ছাড়া প্রশাসনের একার পক্ষে সম্ভব নয়।”

তিনি আরও বলেন,
“মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে জেলা প্রশাসন সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে। কেউ যেন হয়রানির শিকার না হয়—এটাই আমাদের মূল লক্ষ্য।”

মতবিনিময় সভায় উপস্থিত বীর মুক্তিযোদ্ধারা নবাগত ডিসিকে ফুলেল শুভেচ্ছা জানান। তারা মুক্তিযোদ্ধা ভাতার সঠিক বণ্টন, চিকিৎসা সুবিধা, এবং ঐতিহাসিক স্থাপনার সংরক্ষণসহ বিভিন্ন দাবি তুলে ধরেন। জেলা প্রশাসক এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

নদীভাঙন, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য— উন্নয়নের সব খাত নিয়েই আলোচনা

সভায় বক্তারা রাজিবপুর উপজেলার প্রধান সমস্যা নদীভাঙন মোকাবিলা ও নদী তীর সংরক্ষণে দ্রুত কাজ করার দাবি জানান। পাশাপাশি-

কৃষকদের সারের সংকট, ন্যায্যমূল্য নিশ্চিতকরণ,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল বাড়ানো, বিদ্যালয়গুলোর অবকাঠামো উন্নয়ন, বাল্যবিবাহ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ,

সড়ক যোগাযোগের উন্নয়ন এসব গুরুত্বপূর্ণ ইস্যু তুলে ধরেন। বক্তব্য রাখেন যাঁরা
মতবিনিময় সভায় বক্তব্য দেন—উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মোখলেছুর রহমান উপজেলা জামায়াতে ইসলামীর আমির আবুল বাঁশার আব্দুল লতিফ

রাজিবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম অধ্যক্ষ মাহাবুবুর রশীদ মণ্ডল উপজেলা যুবদলের আহবায়ক রোস্তম মাহমুদ লিখন
এ ছাড়াও অন্য রাজনৈতিক দলের নেতা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্যরা রাজিবপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা তুলে ধরে জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেন।

স্থানীয় সাংবাদিকরা নদীভাঙন, বনায়ন, ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা-ঘাট, স্বাস্থ্যসেবা, সাইবার ক্রাইম এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনীসহ বিভিন্ন বিষয়ে জেলা প্রশাসকের কাছে প্রশ্ন রাখেন। তিনি প্রতিটি প্রশ্নের উত্তর দেন এবং মিডিয়ার প্রতি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান।

সভা শেষে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ উপস্থিত সকলের সঙ্গে কুশল বিনিময় করেন এবং রাজিবপুরকে শিক্ষা, কৃষি ও অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে এগিয়ে নিতে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন—
“রাজিবপুরের সার্বিক উন্নয়নে যা যা প্রয়োজন, প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দেবে। আপনাদের সহযোগিতা পেলেই রাজিবপুর হয়ে উঠবে একটি স্বপ্নের উপজেলা।”

আরও খবর : ইসলামপুরে বিএনপির মনোনয়ন প্রত্যাশীর কর্মীদের উপর হামলা: গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park