
জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি
কক্সবাজার উখিয়ায় টেকনাফে পৃথক অভিযানে ২৬নভেম্বর ২০২৫ইং রাতে মায়ানমার মংডু হতে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশের সাবরাং পয়েন্ট দিয়ে পাচারের গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ সাবরাং বিওপির দায়িত্বপূর্ণ এলাকার বেড়িবাঁধের কেওড়া বাগানের আড়ালে সকাল সাড়ে ৮টায় সাবরাং বিওপি’র দায়িত্বপূর্ণ বিআরএম-৫ হতে প্রায় ৩কিঃ মিঃ দক্ষিণ-পূর্ব দিকে জিন্নাখালের বিপরীতে মায়ানমার থেকে চুপিসারে একটি নৌকা মাছ ধরার ছদ্মবেশে বাংলাদেশের দিকে অগ্রসর হয়।
নৌকাটি নাফ নদী সংলগ্ন জিন্নাখালের কিনারায় আসলে কেওড়া বাগানের ভিতরে কৌশলগত অবস্থানে থাকা বিজিবি’র আভিযানিক দল সেই স্থান হতে পলায়নের সকল পথ অবরুদ্ধ করে।
বিজিবি সদস্যদের তাৎক্ষণিক উপস্থিতি টের পেয়ে পাচারকারী চক্রটির ১জন সদস্য হাতের একটি কালো ব্যাগসহ কাঁদায় ঝাপিয়ে পড়লে তাকে ধাওয়া করে টেকনাফের কচুবনিয়ার মোঃ শফির পুত্র মোঃ গফুর আলম (২৪) কে ব্যাগসহ আটক করতে পারলেও অজ্ঞাত আরো ২জন আসামী নৌকা নিয়ে ওপারে পালিয়ে যায়। পরে ব্যাগ থেকে ৫০হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
অপরদিকে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রেজুআমতলী বিওপির বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কুতুপালং এলাকা থেকে সিএনজিযোগে ইয়াবার বড় চালান কক্সবাজারের দিকে যাচ্ছে।
খবর পেয়ে টহলদল উখিয়া-কক্সবাজারগামী সিএনজিটিকে ধাওয়া করে হিজলিয়া এলাকায় আটক করে। তল্লাশিতে চালকের সামনের বক্স ও সিটের নিচে অভিনব কায়দায় লুকানো ১ লাখ ৩০ হাজার পিস বার্মিজ ইয়াবা, একটি সিএনজি এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল উদ্ধার করা হয়।
আটক যুবক উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-ই এর বাসিন্দা মৃত মীর আহমদের ছেলে আব্দুল্লাহ (২৪)।
অপরদিকে সকাল ১০টায় দমদমিয়া চেকপোস্টে কক্সবাজার হতে টেকনাফ গামী ১টি পায়রা সার্ভিস বাস (কক্সবাজার জ-১১-০২৬৮) থামলে নিয়মিত তল্লাশির এক পর্যায়ে কে-৯ দল ও নারকোটিক্স ডগ ‘মেঘলা’ বাসের বক্সে রাখা আপত দৃষ্টিতে মনে হওয়া মুরগির বিষ্ঠা ভর্তি বস্তায় ক্রমাগত ঘ্রাণ নিয়ে মাদকের উপস্থিতি জানান দেয়।
মেঘলার সংকেত এবং একই সঙ্গে যাত্রীর অস্বাভাবিক আচরণ লক্ষ্য করে বিজিবি সদস্যরা উক্ত বস্তা হতে বিশেষভাবে লুকানো অবস্থায় ২০লিটার দেশী চোলাই মদসহ হ্নীলা দক্ষিণ ফুলের ডেইলের মৃত নজু মিয়ার ছেলে মোঃ হেলাল উদ্দিন (৫০) কে আটক করে, টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আশিকুর রহমান (পিএসসি) জানান, মাদক পরিবহনের দায়ে ধৃত আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুনঃ নড়াইলের নতুন পুলিশ সুপার আল মামুন
Leave a Reply