
নালিতাবাড়ী শেরপুরে প্রতিনিধি
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় শফিকুল ইসলাম (৬০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে নালিতাবাড়ী থানা পুলিশ।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে উপজেলার যোগানিয়া ইউনিয়নের কাপাসিয়া এলাকার মালিঝি ব্রিজসংলগ্ন একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শফিকুল ইসলাম নায়াবিল ইউনিয়নের বাদলাকুড়া (মানুপাড়া) গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে। তিনি পেশায় ভিক্ষুক ছিলেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, বুধবার সকাল ৭টার দিকে নাশতা খেয়ে বাড়ি থেকে বের হন শফিকুল ইসলাম। এরপর আর তিনি বাড়ি ফেরেননি। বৃহস্পতিবার সকালে কাপাসিয়া এলাকার পুকুরে ভাসমান অবস্থায় অজ্ঞাত একটি মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পরে নিহতের ছেলে রাজিব ঘটনাস্থলে এসে মরদেহটি তার বাবার বলে নিশ্চিত করেন।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
লাশে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে
আরও পড়ুনঃ চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় ০৮টি গরু জব্দ
Leave a Reply