1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র রাজিবপুরে অটো-টেম্পু, সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ’রিহ্যাব’এর প্রতিনিধি,, হরিপুরে পরিবেশ রক্ষায় ১ হাজার ৮৪৪ গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন ফ্যাসিস্ট আমলের মতো নিম্নমানের কাজ এই সরকারের সময়ে আর চলবে না-এমপি খানসামায় কৃষক কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন ও বিনামূল্যে বীজ-রাসায়নিক সার বিতরণ নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জনাব গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার মিমপ্রেক্স এগ্রোকেমিক্যালসের রিটেইলার সমাবেশ ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত নাকাই খাল পুনঃখননে ব্যয় সাশ্রয়, সরকারি কোষাগারে ফেরত প্রায় ৪২ লাখ

যশোর ভবদহে জামায়াতের হিন্দু সম্মেলন

  • আপডেট সময় : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ১৫১ বার পঠিত
188

মালিকুজ্জামান কাকা
হিন্দু অধ্যুষিত যশোরের ভবদহ তথা ৯৬ গ্রামে ‘হিন্দু সম্মেলন’ সন্পন্ন করেছে রাজনৈতিক দল জামায়াতে ইসলামী। অভয়নগর উপজেলার সুন্দলী বাজারে জামায়াতে ইসলামী সুন্দলী ইউনিয়ন সনাতন শাখার উদ্যোগে এই সম্মেলন হয়।
সম্মেলনে ত্রয়োদশ সংসদ নির্বাচনে যশোর-৪ বাঘার পাড়া অভয়নগর আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক গোলাম রসূল ও যশোর-৫ মনিরামপুর আসনের প্রার্থী অ্যাডভোকেট গাজী এনামুল হক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সনাতনীদের বন্ধু হিসেবে পাশে থেকে সব সমস্যা সমাধানের আশ্বাস দেন দুই প্রার্থী। তাদের সরব উপস্থিতি ও উলুধ্বনিতে প্রাণবন্ত ছিল পুরো অনুষ্ঠান। পাশাপাশি ব্যতিক্রমী এ উদ্যোগ ও আশ্বাসে খুশি অংশগ্রহণকারীরা।
অনুষ্ঠানে সোমবার বিকেলে যশোর-৪ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী অধ্যাপক গোলাম রসূল বলেন, ‘হিন্দু সম্প্রদায়ের মানুষের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় নাশকতার মামলা দেওয়া হচ্ছে, অনেককেই গ্রেফতার করা হচ্ছে। আমি প্রশাসনকে বলতে চাই, নাশকতার মামলা বলে কোনো মামলা হবে না। মিথ্যা মামলা দিয়ে সনাতন ধর্মের মানুষকে যদি গ্রেফতার করা হয়, তার দায়ভার প্রশাসনকেই বহন করতে হবে। জামায়াতে ইসলামী তার বিরুদ্ধে রুখে দাঁড়াবে।’
তিনি আরও বলেন, ‘আমরা চাই না, নিরপরাধ মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হোক। এখানকার মানুষের চাওয়া নিরাপত্তা, নিরাপদ জনপদ। আমরা তাদের প্রতিশ্রুতি দিয়েছি, জামায়াতে ইসলামী ক্ষমতায়
, অবশ্যই সনাতন ধর্মাবলম্বী মানুষদের আমাদের উদারতা, ভালোবাসা দিয়ে তাদের দেখে রাখবো। তাদের বিপদে আপদে সবসময় বন্ধুর মতো দাঁড়াতে চাই। হিন্দু ধর্মাবলম্বীরা নিরাপদে বসবাস করতে পারে, সেই ব্যবস্থা করবে জামায়াতে ইসলামী।’
আরেক প্রার্থী গাজী এনামুল হক বলেন, ‘বাংলাদেশের জনগণ জামায়াতকে ক্ষমতায় আনলে দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত একটি সম্প্রীতির বাংলাদেশ গড়বে। আজ এই হিন্দু সম্প্রদায়ের মানুষদের এই সম্মেলনে আসতে একটি পক্ষ বাধা দিচ্ছে, হুমকি দিচ্ছে, তারাই ৫ আগস্টের পর থেকে চাঁদাবাজিতে লিপ্ত। আমরা চাঁদাবাজির কবর রচনা করে দেবো। হিন্দু সম্প্রদায়ের ভয় দেখিয়ে মামলার ভয় দেখিয়ে দমিয়ে রাখতে পারবে না। হিন্দু সম্প্রদায়ের পাশে জামায়াতের নেতাকর্মীরা বন্ধুর মতো মিশে থাকবে।’
সুন্দলী ইউনিয়ন সনাতন শাখার সভাপতি ডা. জগদীশ বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন যশোর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস, উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক সরদার শরিফ হোসেন, শিক্ষাবিদ চিত্তরঞ্জন বিশ্বাস, সমাজসেবক কালীদাস ধর প্রমুখ।হিন্দু অধ্যুষিত ভবদহ এলাকার যশোরের মণিরামপুর ও অভয়নগর উপজেলা দুটির সীমান্তবর্তী এলাকা সুন্দলীতে হিন্দু সম্মেলনকে কেন্দ্র।

আরও পড়ুনঃ অর্ধ কোটি টাকা নিয়ে লাপাত্তা আরডিএফ প্রতারণায় ১০ গ্রামের মানুষ দিশেহারা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park