
তানিম আহমেদ নালিতাবাড়ী প্রতিনিধি
নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নে অবৈধ বালু পরিবহনের বিরুদ্ধে বিশেষ ভ্রাম্যমাণ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। ১২ ও ১৩ নভেম্বর ২০২৫ তারিখ রাত ১১টা ৪৫ মিনিট থেকে ভোর ৫টা পর্যন্ত টানা এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে অবৈধভাবে বালু পরিবহনের দায়ে মোট ৫ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন—
1. মো. রাশেদ (২৪), পিতা: আব্দুল কুদ্দুছ, ঠিকানা: উজানদাশপাড়া, ত্রিশাল
2. আসাদুল (৩০), পিতা: রুহুল আমিন, ঠিকানা: তারাকান্দা, ময়মনসিংহ
3. মো. আবুল কালাম আজাদ (৪৫), পিতা: মৃত আব্দুর রশিদ, ঠিকানা: রঘুরামপুর, কোতোয়ালি, ময়মনসিংহ
4. ফজলু (৩৫), পিতা: রেজত আলী, ঠিকানা: গোপালপুর, তারাকান্দা, ময়মনসিংহ
5. মো. সাকিব (২৩), পিতা: নুরুল ইসলাম, ঠিকানা: গেলাগোড়া, ধোবাউড়া, ময়মনসিংহ
মোবাইল কোর্টের আদেশ অনুযায়ী প্রথম চারজনকে ২১ দিনের এবং মো. সাকিবকে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এ সময় অবৈধ বালু পরিবহনে ব্যবহৃত ৪টি ট্রাক জব্দ করা হয়।
Leave a Reply