
জামালপুর জেলা প্রতিনিধি: জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ১নং ডাংধরা ইউনিয়নের বাঘারচর-মাখনের চর গ্রামের জনস্বার্থে বাঁশ-কাঠের সাঁকো নির্মাণ করেন এলাকাবাসী।
শুক্রবার বিকেল সাঁকোটি উদ্বোধন করেন দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি জনাব মোঃ সারুয়ার-ই আলম। আরোও উপস্থিত ছিলেন ডাংধরা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মহসিন উদ্দিন মিলন,যুগ্ম সাধারণ সম্পাদক রকিবুজ্জামান, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, ০৬ নং ওয়ার্ড বিএনপির প্রস্তাবিত সভাপতি আব্দুল কাইয়ুম, সিনিয়র সহ-সভাপতি জাহিদুল ইসলাম,০৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সহ ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদল কৃষক দল ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মী।

সাঁকোটি নির্মাণ কাজে গ্রাম বাসির সঙ্গে আর্থিক ভাবে সহযোগিতা করেন দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি জনাব সারোয়ার-ই আলম,ইউনিয়ন বিএনপির সহ সভাপতি জনাব মহসিন উদ্দিন মিলন সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী।
সাঁকো উদ্বোধনী অনুষ্ঠানে সারোয়ার-ই আলম ও মহসিন উদ্দিন মিলন উপস্থিত জনতাকে উদ্দেশ্য করে বলেন, আপনারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে এম রশিদুজ্জামান মিল্লাত সাহেব কে ধানের শীষ প্রতীকে ভোট দিবেন,তিনি নির্বাচিত হলে তার মাধ্যমে এখানে পাকা ব্রিজ নির্মাণ করা হবে ইনশাআল্লাহ।
বাঁশ-কাঠের সাঁকো নির্মাণে দুই গ্রামের হাজার হাজার লোকের পারাপার,ছাত্র ছাত্রীদের স্কুল কলেজে যাওয়ার সুবিধা ও শত শত একর জমির ফসল ঘরে তোলার আনন্দ এলাকাবাসীর প্রাণে দোলা দিচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে একজন জানান – আমাদের এই এলাকা ভারতীয় সিমান্ত ঘেষা অপরাধ প্রবন এলাকা। ব্রীজটা অতি জরুরী ছিলো, বিশেষ করে বিজিবি টহলের জন্য। যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি পেলে জন দুর্ভোগ লাগব হবে সেই সাথে দেশের অতন্দ্র প্রহরীদের টহল কষ্ট কমে আসবে।
আরও খবর : দিনাজপুরে শুরু হয়েছে আমন ধান কাটা মাড়াই ব্যস্ত সময় পার করছেন কৃষক
Leave a Reply