1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র রাজিবপুরে অটো-টেম্পু, সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ’রিহ্যাব’এর প্রতিনিধি,, হরিপুরে পরিবেশ রক্ষায় ১ হাজার ৮৪৪ গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন ফ্যাসিস্ট আমলের মতো নিম্নমানের কাজ এই সরকারের সময়ে আর চলবে না-এমপি খানসামায় কৃষক কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন ও বিনামূল্যে বীজ-রাসায়নিক সার বিতরণ নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জনাব গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার মিমপ্রেক্স এগ্রোকেমিক্যালসের রিটেইলার সমাবেশ ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত নাকাই খাল পুনঃখননে ব্যয় সাশ্রয়, সরকারি কোষাগারে ফেরত প্রায় ৪২ লাখ

সড়কে গাছ ফেলে ডাকাতি খবর পেয়ে ডাকাত ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ কর্মকর্তা

  • আপডেট সময় : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ১০৮ বার পঠিত
142

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনুরা জুমারপাড়ায় জরুরি সহায়তা ৯৯৯-এ সড়কে গাছ ফেলে ডাকাতি হচ্ছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হয়েছেন এক পুলিশ কর্মকর্তা।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের জুমারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত পুলিশ কর্মকর্তা আমনুরা তদন্ত কেন্দ্রের ইনচার্জ ও উপ-পরিদর্শক (এসআই) নুরুল ইসলাম (৪৭)। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে এসআই নুরুল ইসলাম বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন বলে জানান চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ।

পুলিশ জানায়, সড়কে গাছ ফেলে ডাকাতি হচ্ছে এমন খবর পাওয়া যায় জরুরি সহায়তা ৯৯৯-এর একটি কলে। এসময় আমনুরা থেকে মোটরসাইকেল যোগে ঘটনাস্থলের দিকে রওনা দেন আমনুরা তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই নুরুল ইসলাম।

মাঝপথে থাকা পুলিশের চেকপোস্টে দায়িত্বে থাকা সদস্যদের বিষয়টি অবগত করে ঘটনাস্থলে পুলিশের একটি দল ও মোটরসাইকেলযোগে আলাদাভাবে যাচ্ছিলেন এসআই নুরুল ইসলাম। তবে তিনি একায় আগেই ঘটনাস্থলেই পৌঁছে যাওয়ায় তার উপর হামলা চালায় দুর্বৃত্তরা।

অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ সময় সংবাদকে বলেন, এসআই নুরুল ইসলামকে একায় পেয়ে তাৎক্ষণিকভাবে এক ডাকাত সদস্য হাতে ও পায়ে তাকে এলোপাতাড়ি কোপ দেয়। এরমধ্যে অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে তারা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পাশাপাশি এ ঘটনায় জড়িতদের আটক করতে অভিযান চলছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।

আরও পড়ুনঃ ইসলামপুরে শরিফুল ইসলাম খান (ফারহাদ)’র প্রচারণা পোস্টার ছেঁড়ার অভিযোগে বিএনপি নেতৃবৃন্দের সরেজমিন পরিদর্শন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park