
মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুর উপজেলার পলিপ্রয়াগপুর ইউনিয়নের জোতজয়রাম নয়াপাড়া গ্রামের তরুণ মোঃ জোবায়ের হোসেন ওরফে পরান — গড়ে তুলেছেন এক অনন্য হাঁসের খামার, নদীতীরে।
২০১৯ সালে এসএসসি পাস করার পর চাকরির পেছনে না ছুটে পরান বেছে নিয়েছেন নিজের পথ। ২০২৫ সালে সাহসী সিদ্ধান্ত নিয়ে শুরু করেন হাঁসের খামার — মাত্র বারোশো বাচ্চা দিয়ে।
আজ তাঁর খামারে সাড়ে চারশো হাঁস নিয়মিত ডিম দিচ্ছে। প্রতিটি ডিম বিক্রি হয় ১৩ থেকে ১৪ টাকায়। খরচ বাদেও থাকে লাভ।
পরান বলেন, “ছোট করে শুরু করেছিলাম, এখন স্বপ্নটা বড় হচ্ছে—বড় খামার করার ইচ্ছে আছে।”
তাঁর সাফল্যে অনুপ্রাণিত হয়ে আশেপাশের তরুণরাও এখন হাঁসের খামার গড়ে তুলছেন।
বিরামপুরের এই নদীতীর হয়ে উঠেছে তরুণদের স্বপ্ন গড়ার মাঠ — পরানের হাঁসের খামার এখন অনুপ্রেরণার নাম।
আরও পড়ুনঃ গাইবান্ধায় বিদ্যুৎ বিভাগের অনিয়মসহ প্রিপেইড মিটার বাতিলের দাবিতে মানববন্ধন
Leave a Reply