1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র রাজিবপুরে অটো-টেম্পু, সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ’রিহ্যাব’এর প্রতিনিধি,, হরিপুরে পরিবেশ রক্ষায় ১ হাজার ৮৪৪ গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন ফ্যাসিস্ট আমলের মতো নিম্নমানের কাজ এই সরকারের সময়ে আর চলবে না-এমপি খানসামায় কৃষক কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন ও বিনামূল্যে বীজ-রাসায়নিক সার বিতরণ নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জনাব গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার মিমপ্রেক্স এগ্রোকেমিক্যালসের রিটেইলার সমাবেশ ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত নাকাই খাল পুনঃখননে ব্যয় সাশ্রয়, সরকারি কোষাগারে ফেরত প্রায় ৪২ লাখ

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ইটবাড়িয়ায়

  • আপডেট সময় : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ৮৯ বার পঠিত
123

মোঃ রিয়াজুল ইসলাম

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও পরিবেশ পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে পটুয়াখালী ইউথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে একটি সচেতনতামূলক সেমিনার ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল সাড়ে দশটায় পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের শারিখলাগী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ খন্দকার, এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সভাপতি এইচ. এম. নাদিম মাহমুদ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের নির্বাহী পরিচালক তামান্না ইসলাম।

এ সময় বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্য, স্বেচ্ছাসেবক, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

সেমিনারে বক্তারা বলেন, ডেঙ্গু একটি মারাত্মক ভাইরাসজনিত রোগ, যা এডিস মশার মাধ্যমে ছড়ায়। তাই মশার প্রজনন স্থান ধ্বংস করাই ডেঙ্গু প্রতিরোধের মূল উপায়। বক্তারা আরও জানান, এডিস মশা সাধারণত পরিষ্কার পানিতে ডিম পাড়ে— যেমন ফুলের টব, পরিত্যক্ত টায়ার, পানির ট্যাংক, ভাঙা বালতি, ফ্রিজের নিচের পানি বা এসির ড্রেনের পানিতে।

বক্তারা সবাইকে আহ্বান জানান, ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত ও সামাজিক সচেতনতা বাড়াতে হবে। এজন্য ঘর-বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি সরিয়ে ফেলা, ফুলের টবে বা অন্যান্য পাত্রে পানি না জমতে দেওয়া এবং মশারি ব্যবহারের মতো প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করার পরামর্শ দেন তারা।

সেমিনার শেষে শিক্ষক-শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক ও এলাকাবাসীর অংশগ্রহণে একটি পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। এ সময় আশপাশের নালা-নর্দমা পরিষ্কার করা হয়, ডাস্টবিন স্থাপন করা হয় এবং জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, সমাজের প্রতিটি স্তরে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে ডেঙ্গু প্রতিরোধে বড় ধরনের সাফল্য অর্জন সম্ভব হবে। অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়।

আরও পড়ুনঃ দিনাজপুরে স্টেশনে মানসিক নারীর নবজাতক প্রসবে মা ও কন্যা হেফাজতে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park