
জাহিদ হাসান, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জে স্ট্যান্ডিং অর্ডার অন ডিজাস্টার (এসওডি) বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সহযোগিতায় এ সভার আয়োজন করে সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর থ্রাইভ প্রকল্প, যার অর্থায়নে ছিল হেকস/ইপার।
মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ অফিসার্স ক্লাব কক্ষে অনুষ্ঠিত এ সভায় ইএসডিও থ্রাইভ প্রকল্পের সমন্বয়কারী কাজী মোঃ সেরাজুস সালকিন এর সভাপতিত্বে ইএসডিও থ্রাইভ প্রকল্পের প্রজেক্ট অফিসার অরুন চন্দ্র শীল সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ শরিফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজ সুলতানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আহসান হাবিব সরকার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ শাহরিয়ার মান্নান, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ তরিকুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী মোঃ সবুর হোসেন, উপজেলা বরেন্দ্র কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী আবু সাদাত মুহাম্মদ সায়েম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাস, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোছা. শাহজিদা হকসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর আহমেদ বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা কেবল দুর্যোগ পরবর্তী সহায়তা নয়, এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। প্রস্তুতি, প্রতিরোধ ও পুনরুদ্ধারের সমন্বিত পরিকল্পনাই পারে মানুষের জানমাল রক্ষা করতে। সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠানকে একসাথে কাজ করতে হবে, যাতে দুর্যোগের ক্ষয়ক্ষতি ন্যূনতম পর্যায়ে রাখা যায়।
সভায় বীরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার দুর্যোগ পরিস্থিতি, ঝুঁকি মোকাবিলা, প্রতিরোধমূলক পদক্ষেপ এবং ভবিষ্যৎ প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এসময় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দসহ নিজপাড়া ও মরিচা ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও খবর : গণশুনানিতে দিনাজপুর জেলা পুলিশের স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রশংসিত
Leave a Reply