
রাশেদুল ইসলাম রনি:
বিরল এক আনন্দঘন মুহূর্তে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে জামালপুরের বকশীগঞ্জ উপজেলা প্রশাসন। একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্মের খবর পরিবারের মাঝে আনন্দ জোয়ার বইছে।
খবরটি জানতে পেরে মানবিক উদ্যোগে নবজাতক ও তাদের পরিবারের খোঁজখবর নিতে ঘটনাস্থলে ছুটে যান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহ জহুরুল হোসেন এবং সহকারী কমিশনার (ভূমি) আসমা-উল-হুসনা।
এ সময় উপস্থিত ছিলেন বগারচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল রানা পলাশ, ইউপি প্রশাসনিক কর্মকর্তা আমিন খান মুসা, ইউপি সদস্য জনি, আমিনুল ইসলাম, বাসেত ও হাফিজুর রহমানসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে নবজাতক পরিবারের হাতে তিনটি জন্ম নিবন্ধন সনদ ও প্রয়োজনীয় উপহারসামগ্রী তুলে দেওয়া হয়। নবজাতকদের কোলে নিয়ে হাস্যোজ্জ্বল মুখে শুভেচ্ছা জানান কর্মকর্তারা।
উপজেলা নির্বাহী অফিসার শাহ জহুরুল হোসেন বলেন, একসঙ্গে তিন সন্তানের জন্ম যেমন বিরল ঘটনা, তেমনি এটি পরিবারের জন্য আনন্দের বিষয়। উপজেলা প্রশাসন সবসময় জনগণের সুখ-দুঃখে পাশে আছে এবং থাকবে
আরও পড়ুনঃ মোহাম্মদপুরে মোটরসাইকেল-অটো ভ্যান সংঘর্ষে প্রবাসির মৃত্যু
Leave a Reply