1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র রাজিবপুরে অটো-টেম্পু, সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ’রিহ্যাব’এর প্রতিনিধি,, হরিপুরে পরিবেশ রক্ষায় ১ হাজার ৮৪৪ গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন ফ্যাসিস্ট আমলের মতো নিম্নমানের কাজ এই সরকারের সময়ে আর চলবে না-এমপি খানসামায় কৃষক কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন ও বিনামূল্যে বীজ-রাসায়নিক সার বিতরণ নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জনাব গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার মিমপ্রেক্স এগ্রোকেমিক্যালসের রিটেইলার সমাবেশ ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত নাকাই খাল পুনঃখননে ব্যয় সাশ্রয়, সরকারি কোষাগারে ফেরত প্রায় ৪২ লাখ

মোল্লাহাটে পুলিশের সদস্যের বাড়িতে ডাকাতি : নগদ ৫ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার লুট

  • আপডেট সময় : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ১০৬ বার পঠিত
152

মোল্লাহাট(বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলায় এক পুলিশের সদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে।

শনিবার (১ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার ঘোড়াদাইড় সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মৃত হাদি মিয়া কাজীর বাড়িতে এ ঘটনা ঘটে।

ডাকাতির ঘটনায় ভুক্তভোগী আজাদ কাজী জানান, রাত আনুমানিক ২টার দিকে তার বসত ঘরের পাশে মেহমানখানায় টিনের বেড়ায় আঘাত করার শব্দ শুনে তার ছেলে দরজা খুলে দেখতে যায়। এসময় অজ্ঞাতনামা ১০-১২ জন ডাকাত তাঁর বাড়িতে প্রবেশ করে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।

আজাদ কাজী পেশায় পুলিশ সদস্য, বর্তমানে তিনি দিঘলিয়া থানাধীন গাজীরহাট পুলিশ ফাঁড়িতে কর্মরত। ঘটনার সময় তিনি তার কর্মস্থলে ডিউটিরত ছিলেন। পরিবারের সদস্যদের দেয়া খবর পেয়ে তিনি বাড়ি ফিরেছেন।

তিনি জানান, সম্প্রতি তার অংশিদারের নিকট থেকে জমি কেনার উদ্দেশ্যে বাড়িতে নগদ ৫ লক্ষ টাকা রাখা হয়েছিল। সোমবার সকালে ওই জমির রেজিস্ট্রেশন করার কথা ছিল। ডাকাতরা সেই নগদ টাকাসহ প্রায় ১ ভরি স্বর্ণালঙ্কার (১টি চেইন ও ২টি রুলি) নিয়ে যায়।

ঘটনার সময় পরিবারে নারী ও শিশু সদস্যরা ভয় পেয়ে চিৎকার করার সুযোগ পাননি। ডাকাতরা তাদের শারীরিকভাবে হুমকি দেয় এবং ১৫-২০ মিনিট ধরে বাড়িতে তছনছ চালায় বলে জানান।

এ বিষয়ে মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ মোঃ ফজলুল হক জানান, খবর পেয়ে মোল্লাহাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং প্রাথমিক তদন্ত শুরু করেছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং দ্রুতই অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

স্থানীয়দের ধারণা, ভুক্তভোগী পুলিশের সদস্য হওয়ায় ডাকাতরা পূর্বপরিকল্পিতভাবে তাঁর বাড়িকে লক্ষ্যবস্তু বানায়। এলাকাবাসী ঘটনাটির দ্রুত তদন্ত ও অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।

আরও পড়ুনঃ শেরপুর-২ আসনে বিএনপি দলীয় মনোনয়নপ্রত্যাশী দুলাল চৌধুরীর মোটরসাইকেল শোডাউন ও লিফলেট বিতরণ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park