1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র রাজিবপুরে অটো-টেম্পু, সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ’রিহ্যাব’এর প্রতিনিধি,, হরিপুরে পরিবেশ রক্ষায় ১ হাজার ৮৪৪ গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন ফ্যাসিস্ট আমলের মতো নিম্নমানের কাজ এই সরকারের সময়ে আর চলবে না-এমপি খানসামায় কৃষক কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন ও বিনামূল্যে বীজ-রাসায়নিক সার বিতরণ নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জনাব গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার মিমপ্রেক্স এগ্রোকেমিক্যালসের রিটেইলার সমাবেশ ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত নাকাই খাল পুনঃখননে ব্যয় সাশ্রয়, সরকারি কোষাগারে ফেরত প্রায় ৪২ লাখ

সেন্ট মার্টিন খুলছে-সরকারি বিধিনিষেধকে দুষছেন পর্যটন খাত: পর্যটকবাহী জাহাজ চালানোর সিদ্ধান্ত থেকে মালিকরা বিরত

  • আপডেট সময় : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১৬৫ বার পঠিত
210

নিজস্ব প্রতিবেদক মোঃ ফজলুর রহমানঃ সেন্ট মার্টিন খুলছে,কিন্তু পর্যটক যাওয়া নিয়ে সংশয়
১নভেম্বর-২০২৫ আজ শনিবার
টানা নয় মাস বন্ধ থাকার পর অবশেষে সেন্ট মার্টিনে ভ্রমণ নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে আগামীকাল পহেলা নভেম্বর। কিন্তু পর্যটকদের এখনই সেখানে যাওয়া হবে কিনা, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।
এর কারণ হিসেবে সরকারি বিধিনিষেধকে দুষছেন পর্যটন খাত সংশ্লিষ্টরা। শেষ মুহূর্তে পর্যটকবাহী জাহাজ চালানোর সিদ্ধান্ত থেকেও সরে এসেছেন জাহাজ মালিকরা।
মূলত সরকারি নির্দেশনায় নভেম্বর মাসে দ্বীপটিতে রাতে থাকার সুযোগ না রাখাসহ বাড়তি কড়াকড়ি আরোপের কারণেই এই জটিলতা তৈরি হয়েছে বলে মনে করেন পর্যটন খাত সংশ্লিষ্টরা। জাহাজ মালিকরা বলছেন, সেন্ট মার্টিন চালুর খবরে শুরুর দিকে পর্যটকদের কাছ থেকে বেশ সাড়া পেলেও বিভিন্ন নির্দেশনা দিয়ে সরকারের প্রজ্ঞাপন জারির পর আগ্রহ কমে গেছে। এছাড়া টেকনাফের পরিবর্তে কক্সবাজার থেকে জাহাজ ছাড়ার সিদ্ধান্তের কারণে দুরত্ব বেড়ে যাওয়ায় জাহাজের পরিচালনা খরচও অতীতের তুলনায় অনেকটা বেড়েছে বলেও দাবি তাদের। দীর্ঘদিন পর পর্যটকদের জন্য দ্বীপটি খুলে দেওয়া হলেও সরকারের বিধিনিষেধের কারণে খুব একটা লাভ হবেনা বলেই মনে করেন বাংলাদেশ ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ রাফিউজ্জামান।

তিনি বলছেন, “নভেম্বরে থাকা যাবে না,তাহলে পর্যটক কেন যাবে? ডিসেম্বর-জানুয়ারিতে নির্বাচনের কারণে রাজনৈতিক প্রেক্ষাপট কেমন থাকবে,তা অনিশ্চিত,তখনও পর্যটক যাবে কিনা সন্দেহ। অর্থাৎ সেন্টমার্টিন চালু হচ্ছে ঠিকই,কিন্তু পর্যটন শিল্প সংশ্লিষ্টদের তাতে তেমন সন্তুষ্টির কিছু দেখি না”। এদিকে, সেন্টমার্টিন দ্বীপে যেতে সরকার যে নির্দেশনা দিয়েছে, তার বাইরে কোনো পর্যটককে দ্বীপটিতে প্রবেশ করতে না দেওয়ার কথা জানিয়েছে কক্সবাজার জেলা প্রশাসন।
কক্সবাজারের জেলা প্রশাসক এম এ মান্নান বিবিসি বাংলাকে বলেন, “সেন্টমার্টিন যাওয়ার বিষয়ে যে শর্ত দেওয়া হয়েছে, সেটি সরকারিভাবেই নির্ধারিত। এর মধ্যে থেকেই তাদেরকে জাহাজ পরিচালনা করতে হবে।”
শেষ মুহূর্তে কেন অনিশ্চয়তা
বাংলাদেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্ট মার্টিনে গত পহেলা ফেব্রুয়ারি থেকে পর্যটকদের যাতায়াত সম্পূর্ণ বন্ধ রয়েছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল,দ্বীপটির পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত ২৫শে সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবসের এক অনুষ্ঠান থেকে দ্বীপটি পর্যটকদের জন্য পহেলা নভেম্বর থেকে আবারো খুলে দেওয়ার সিদ্ধান্তের কথা জানান বেসামরিক বিমান ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
জানানো হয়, পর্যটকদের জন্য খুলে দেওয়া হলেও দ্বীপটির প্রাকৃতিক সৌন্দর্য, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় ভ্রমণের ক্ষেত্রে নানা বিধিনিষেধ আরোপ করা হবে।


পর্যটকদের মধ্যে ব্যপক সাড়া ফেলে সেন্ট মার্টিন খোলার এই ঘোষণা। কক্সবাজারে পর্যটন ব্যবসার সঙ্গে জড়িতদের অনেকেই বলছেন, সেন্ট মার্টিনে যাওয়ার সুযোগ মিলছে,এই খবর আসার পর থেকেই অনেক পর্যটক তাদের সঙ্গে যোগাযোগ শুরু করেন। স্থানীয় ট্যুর অপারেটর আইয়ুব আলী খান বিবিসি বাংলাকে জানান, “সেন্ট মার্টিন নভেম্বরে খুলবে, এই ঘোষণা আসার পরই অনেকে আমাদেরকে ফোন দিয়েছে অগ্রিম বুকিংয়ের জন্য। জানতে চেয়েছেন কবে যেতে পারবেন,থাকার অবস্থা কী-এমন নানা খবর নিছেন তারা।”তবে সম্প্রতি এক প্রজ্ঞাপনের মাধ্যমে দ্বীপটিতে ভ্রমণের ক্ষেত্রে কি কি বিধিনিষেধ বা নিয়মকানুন মেনে চলতে হবে,সে বিষয়ে ১২ দফা নির্দেশনা জারি করে সরকার। যেখানে জানানো হয়,নভেম্বরের দ্বীপটিতে যেতে পারলেও সেখানে রাতে থাকতে পারবেন না পর্যটকরা।
সরকারের এমন বিধিনিষেধের কারণে পর্যটকদের আগ্রহ কমেছে বলে বলছেন ট্যুর অপারেটররা।
আর এমন প্রেক্ষাপটে পহেলা নভেম্বর কক্সবাজার শহরের নুনিয়াছড়ার বিআইডব্লিউটিএ ঘাট থেকে সেন্ট মার্টিন দ্বীপের উদ্দেশ্যে ‘কর্ণফুলী এক্সপ্রেস’ ও ‘বার আউলিয়া’নামে দুটি পর্যটকবাহী জাহাজের যাত্রা করার কথা থাকলেও শেষ মুহূর্তে জাহাজ মালিকপক্ষও এ সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। সেন্ট মার্টিন রুটে ফ্রেন্ডস ট্রেডিং কর্পোরেশন নামে একটি প্রতিষ্ঠানের অন্তত তিনটি জাহাজ চলাচল করে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল সাঈদ বিবিসি বাংলাকে বলেন, সেন্টমার্টিন খোলার খবরে পর্যটকদের যে আগ্রহ তৈরি হয়েছিল, রাত্রিযাপন করতে পারবেনা,এই খবরে সেই আগ্রহ আর নেই। তিনি বলছেন,”অল্প সংখ্যক যাত্রী নিয়ে সেন্টমার্টিন যাওয়া-আসা করে আমাদের খরচ উঠবে না,লাভ তো দূরে থাক। এ কারণেই আমরা নভেম্বরে জাহাজ চালাতে পারবো না।”এছাড়া টেকনাফ সীমান্তে মিয়ানমারের আরাকান আর্মির উপস্থিতি ও মাঝেমধ্যেই জেলে অপহরণের ঘটনাও সেন্ট মার্টিন যাতায়াতের ক্ষেত্রে জটিলতা তৈরি করেছে। অতীতে সেন্ট মার্টিনের পর্যটকবাহী জাহাজ টেকনাফ থেকে ছাড়লেও এখন নিরাপত্তার কারণে কক্সবাজার থেকে যাত্রা শুরু করবে। জাহাজ মালিকরা বলছেন, নুনিয়ারছড়া থেকে সেন্ট মার্টিন যেতে প্রায় দ্বিগুণ পথ পাড়ি দিতে হবে, যাতে জাহাজ পরিচালনা ব্যয় বাড়বে। এছাড়া এতো সময় যাত্রা করে দ্বীপটিতে গিয়ে কিছু সময়ের ব্যবধানেই আবার ফিরতে হবে পর্যটকদের।
“মানুষ ঘুরতে যাবে, দেখতে যাবে। যদি সেখানে গিয়ে কিছুটা সময় থাকতেই না পারে তাহলে কেন যাবে সেখানে,”বলেন মি. সাঈদ। যদিও বুকিং ভালো থাকায় ডিসেম্বর এবং জানুয়ারিতে জাহাজ চলবে বলে জানান তিনি।
তবে কক্সবাজারের জেলা প্রশাসক এম এ মান্নান দাবি করেন,পহেলা নভেম্বর থেকে সেন্টমার্টিনে জাহাজ চলাচলের জন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে।
বিবিসি বাংলাকে তিনি বলেন, “পর্যটকদের জন্য অ্যাপস চালু করা হয়েছে। সেন্টমার্টিনের ক্ষতিগ্রস্ত জেটিও মেরামত করা হয়েছে। প্রশাসন সব প্রস্তুতি রেখেছে যাতে পর্যটক সেখানে যেতে পারে। তবে জাহাজ মালিকরা হঠাৎই জাহাজ না চালানোর সিদ্ধান্ত নিয়েছেন,আমরা তাদের সঙ্গে কথা বলছি।”সরকারের দেওয়া শর্ত মেনেই সেন্টমার্টিন যেতে হবে। এক্ষেত্রে কেউ অবৈধ পথে যাওয়ার চেষ্টা করলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা প্রশাসক। মানতে হবে ১২ নির্দেশনা
সেন্ট মার্টিন দ্বীপে ভ্রমণের ক্ষেত্রে ১২ দফা নির্দেশনা
জানা গেছে।

আরও পড়ুনঃ পলাশবাড়ীর রাইগ্রামে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park