1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে একজনের ৬ মাসের কারাদণ্ড বাদীকে অবহিত না করে চুড়ান্ত প্রতিবেদন দিনাজপুরে সিআার মামলায় ৫ বছরের শিশুকে উদ্ধার করেছে থানা পুলিশ কাহারোলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৭জন মাদক সেবীর জেল ও জরিমানা।। ঠাকুরগাঁওয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ স্বামী-স্ত্রী গ্রেফতার রাজিবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু এসপি জসিম উদ্দীনের হাত থেকে শ্রেষ্ঠত্বের সম্মাননার মুকুট পরলেন গোবিন্দগঞ্জের ওসি মোজাম্মেল হক, ডাংধরায় ধর্ষনের অভিযোগ, মামলা, অতপর….. ঘুষ বাণিজ্যসহ বিস্তর অনিয়মের অভিযোগ প্রতিষ্ঠান প্রধান ‍হুরার বিরুদ্ধে দুর্গম চরাঞ্চলের জন্য ৫৩ বিজিবির বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ৭০০ মানুষ

৫ দিন ধরে স্থায়ী অবস্থান নিচ্ছেন প্রতিবন্ধী গ্র্যাজুয়েটরা

  • আপডেট সময় : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ১০৫ বার পঠিত
123

অনলাইন ডেস্কঃ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর‌্যের সামনে পাঁচ দফা দাবিতে পাঁচ দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করছেন চাকরিপ্রত্যাশী প্রতিবন্ধী গ্র্যাজুয়েটরা। ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা তাঁদের এ কর্মসূচিতে সংহতি প্রকাশ করেছেন।

চাকরিপ্রত্যাশী প্রতিবন্ধী গ্র্যাজুয়েট পরিষদ এ কর্মসূচি পালন করছে। ১৯ অক্টোবর থেকে সংগঠনটি অবস্থানের পাশাপাশি বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে।

প্রতিবন্ধী গ্রাজুয়েটদের দাবিগুলো হলো প্রধান উপদেষ্টার নির্বাহী আদেশে প্রতিবন্ধীদের কর্মসংস্থানের ব্যবস্থা ও প্রতি দুই বছর পরপর বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ; প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরিতে ২ শতাংশ এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণিতে ৫ শতাংশ স্বতন্ত্র প্রতিবন্ধী কোটা সংরক্ষণ; দৃষ্টি বা শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের শ্রুতলেখক নিজের পছন্দে মনোনয়নের সুযোগ দেওয়া; সমাজসেবা অধিদপ্তরের ব্রেইল শিক্ষা কার্যক্রম ও পিএইচটি সেন্টারের শূন্য পদে দৃষ্টিপ্রতিবন্ধীদের অগ্রাধিকার দেওয়া এবং সরকারি চাকরিতে প্রতিবন্ধীদের বয়সসীমা ৩৫ বছরে উন্নীত করা আর সাধারণ প্রার্থীদের বয়সসীমা ৩৫ হলে তাঁদের জন্য ৩৭ বছর নির্ধারণ করা।

প্রতিবন্ধী গ্র্যাজুয়েট পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল ওয়াহেদ প্রথম আলোকে বলেন, ‘বেকারত্ব একটা অভিশাপ। গ্র্যাজুয়েশন শেষে বসে থাকা মানে পরিবারের ওপর বোঝা হয়ে থাকা। যত দিন পর্যন্ত প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে না পারব এবং আমাদের দাবি না মানা হবে, তত দিন পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।’

পরিষদের যুগ্ম আহ্বায়ক ও ডাকসুর কার্যনির্বাহী সদস্য রাইসুল ইসলাম বলেন, ‘পাঁচ দিন হলো আমরা রাজু ভাস্কর‌্যে দিন—রাত অবস্থান করছি। পৃথিবীর প্রায় সব দেশেই প্রতিবন্ধীদের জন্য আলাদা কর্মসংস্থানের সুযোগ রয়েছে।

এমনকি আফ্রিকার দরিদ্র দেশগুলোতেও তাঁরা চাকরি করেন। অথচ এই সোনার বাংলায় ৫৪ বছর পরও মৌলিক অধিকার আদায়ের জন্য আমাদের রাস্তায় থাকতে হচ্ছে।’

আরও পড়ুনঃ গাইবান্ধায় স্কুলছাত্রী অপহরণ: দুই সপ্তাহেও উদ্ধার হয়নি সংবাদ সম্মেলনে মায়ের আহাজারি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park