1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র রাজিবপুরে অটো-টেম্পু, সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ’রিহ্যাব’এর প্রতিনিধি,, হরিপুরে পরিবেশ রক্ষায় ১ হাজার ৮৪৪ গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন ফ্যাসিস্ট আমলের মতো নিম্নমানের কাজ এই সরকারের সময়ে আর চলবে না-এমপি খানসামায় কৃষক কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন ও বিনামূল্যে বীজ-রাসায়নিক সার বিতরণ নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জনাব গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার মিমপ্রেক্স এগ্রোকেমিক্যালসের রিটেইলার সমাবেশ ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত নাকাই খাল পুনঃখননে ব্যয় সাশ্রয়, সরকারি কোষাগারে ফেরত প্রায় ৪২ লাখ

নওগাঁ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আসন্ন নির্বাচনে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী সুজিতের মতবিনিময়

  • আপডেট সময় : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ১৭৮ বার পঠিত
142

মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধি:

নওগাঁ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আসন্ন নির্বাচনে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী আর্কিটেক্ট ও সাহানাবাগ সিটির সত্ত্বাধিকারী আলহাজ্ব তৌফিকুল আলম সুজিতের সঙ্গে স্থানীয় ব্যবসায়ীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় শহরের গোস্তহাটি মোড়ের মোল্লা কমিউনিটি সেন্টারে এ সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভাটি আহ্বান করেন বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব হাসান সাম্মু ও মাহমুদুল হাসান বিদ্যুৎ।

সভায় সভাপতিত্ব করেন নওগাঁ চেম্বারের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর আলম। এ সময় আরও উপস্থিত ছিলেন চেম্বারের প্রতিষ্ঠাতা কার্যনির্বাহী সদস্য অমীয় দাস, রইছ উদ্দিন, নারায়ণ চন্দ্র দাস, আলহাজ্ব মোসলেম উদ্দিন আকন্দসহ জেলার বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, “নওগাঁ চেম্বারের ভবিষ্যৎ নেতৃত্বে এমন একজন অভিজ্ঞ ও অঙ্গীকারবদ্ধ প্রার্থী প্রয়োজন, যিনি আধুনিক ব্যবসা-বাণিজ্যের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ। সেই যোগ্যতা তৌফিকুল আলম সুজিতের রয়েছে।”

নিজের বক্তব্যে তৌফিকুল আলম সুজিত বলেন,“নওগাঁর হাতে নওগাঁর ভবিষ্যৎ—এই প্রত্যয়ে আমি প্রার্থী হয়েছি। ব্যবসায়ীদের ন্যায্য দাবি আদায়ে কাজ করবো, চেম্বারকে জনসম্পৃক্ত ও ডিজিটাল করবো।”

তিনি আরও বলেন, “মন্ত্রণালয় নির্ধারিত ভর্তি ও বার্ষিক চাঁদা যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনতে অন্য চেম্বারগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করবো। ব্যবসায়ী সমাজের উন্নয়নে আমি যা বলি, তা-ই বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ।”

সভায় তিনি তার বিস্তারিত কর্মপরিকল্পনা তুলে ধরেন, যার মধ্যে উল্লেখযোগ্য—
ব্যবসায়িক প্রতিষ্ঠান সুরক্ষায় সন্ত্রাস, চাঁদাবাজি ও হয়রানি রোধে কার্যকর পদক্ষেপ নতুন উদ্যোক্তা সৃষ্টি ও চেম্বারকে সম্পূর্ণ ডিজিটালাইজেশন
নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও ই-কমার্স সম্প্রসারণ বলিহার রাজবাড়িকে পর্যটন অফিস ও গেস্ট হাউজে রূপান্তরের উদ্যোগ সাপাহারে সরকারি আম গবেষণাগার স্থাপন এবং আমকে বিশ্ববাজারে পরিচিত করা চাল ব্যবসার মান উন্নয়ন ও ব্র্যান্ডিং ব্যবসায়ীদের কর প্রদানের মাধ্যমে বাজার ব্যবস্থাপনায় অংশগ্রহণ পরিবেশবান্ধব ব্যবসা ও পরিকল্পিত আবাসিক এলাকা উন্নয়নে কার্যকর পদক্ষেপ ব্যাংকগুলোর সঙ্গে নিয়মিত সমন্বয় সভা ও চেম্বার সদস্যপদে অন্তর্ভুক্তি ব্যবসায়ীদের বিরোধ মীমাংসায় সালিশি কমিটি গঠন
SDG লক্ষ্যমাত্রা অর্জনে ব্যবসায়ী অংশগ্রহণ নিশ্চিত করে সেমিনার ও উন্মুক্ত আলোচনা সুজিত বলেন,“এক সময়ের দুই বাংলার অন্যতম পরিকল্পিত শহর ছিল নওগাঁ। আমি সেই গৌরব ফিরিয়ে আনতে চাই। ব্যবসায়ী সমাজকে সঙ্গে নিয়ে, সমন্বিতভাবে অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করতে চাই।”

সভা শেষে তিনি উপস্থিত ব্যবসায়ী ও নেতৃবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান এবং আসন্ন নির্বাচনে সকলের দোয়া ও সমর্থন কামনা করেন।

আরও পড়ুনঃ টেকনাফে মাদক সম্রাটের বাড়িতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা-অস্ত্রসহ দুজন আটক

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park