1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র রাজিবপুরে অটো-টেম্পু, সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ’রিহ্যাব’এর প্রতিনিধি,, হরিপুরে পরিবেশ রক্ষায় ১ হাজার ৮৪৪ গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন ফ্যাসিস্ট আমলের মতো নিম্নমানের কাজ এই সরকারের সময়ে আর চলবে না-এমপি খানসামায় কৃষক কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন ও বিনামূল্যে বীজ-রাসায়নিক সার বিতরণ নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জনাব গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার মিমপ্রেক্স এগ্রোকেমিক্যালসের রিটেইলার সমাবেশ ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত নাকাই খাল পুনঃখননে ব্যয় সাশ্রয়, সরকারি কোষাগারে ফেরত প্রায় ৪২ লাখ

নালিতাবাড়ীতে চলাচলের রাস্তায় টিনের বেড়া: বিপাকে ৩০ পরিবার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ৬৮ বার পঠিত
72

তানিম আহমেদ নালিতাবাড়ী শেরপুর প্রতিনিধি

এক পাশে খরস্রোতা ভোগাই নদী, অপর পাশে বসতবাড়ি। মাঝ দিয়ে চলাচলের একমাত্র কাঁচা রাস্তা—যে রাস্তায় ভরসা করে জীবনযাপন করে আসছিল নালিতাবাড়ী পৌরসভার গোবিন্দনগর ছয়আনীপাড়া এলাকার প্রায় ৩০টি পরিবার। কিন্তু সেই রাস্তাটির মাঝখানে টিনের বেড়া তুলে চলাচল বন্ধ করে দেওয়ায় এখন বিপাকে পড়েছে দুই শতাধিক মানুষ।

এলাকাবাসী জানায়, বহু বছর ধরে ওই কাঁচা রাস্তা দিয়েই স্থানীয়রা বাজার, স্কুল-কলেজ, মাদরাসা ও পৌরশহরে যাতায়াত করে আসছিলেন। হঠাৎই স্থানীয় বাসিন্দা আব্দুল মতিন ও জুয়েল মিয়া রাস্তা নিজেদের ব্যক্তিমালিকানাধীন দাবি করে টিনের দেয়াল তুলে দেন। এতে শিশু-কিশোরদের বিদ্যালয়ে যাওয়া বন্ধ হয়ে পড়েছে, কৃষকরা আখ, কলা ও সবজি বাজারে নিতে পারছেন না।

বুধবার (১৫ অক্টোবর) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, চলাচলের রাস্তার মাঝখানে টিনের বেড়া তুলে পথ রুদ্ধ করা হয়েছে। এমনকি রাস্তার ওপর ঘর নির্মাণের জন্য খুঁটিও পোঁতা হয়েছে। ছোট ছোট শিক্ষার্থীরা প্রতিদিন স্কুল বা মাদরাসার পথে গিয়ে ফিরে আসছে। স্থানীয়রা এখন বিকল্প পথ ধরে ঘুরে বড় সড়কে উঠতে বাধ্য হচ্ছেন।

গোবিন্দনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী লিমা আক্তার (৯) জানায়,এক সপ্তাহ ধরে রাস্তা বন্ধ করে দিয়েছে। তাই আমরা স্কুলে যেতে পারছি না। আমরা স্কুলে যেতে চাই—রাস্তাটা খুলে দেওয়া হোক।

গোবিন্দনগর মদিনাতুল উলুম ইসলামিয়া মাদরাসার পরিচালক হাফিজুল ইসলাম বলেন,আমার মাদরাসার প্রায় দেড়শো ছাত্র এই রাস্তা দিয়ে যাতায়াত করত। টিনের বেড়া তুলে দেওয়ায় এখন কেউই আসতে পারছে না। এতে পাঠদান ব্যাহত হচ্ছে। উপরন্তু রাস্তা বন্ধকারীরা আমাদের ভয়ভীতি দেখাচ্ছে।

স্থানীয় ইউসুফ আলী ক্ষোভ প্রকাশ করে বলেন,এটা আমাদের গ্রামের একমাত্র রাস্তা। এখন টিনের দেয়াল তোলায় আমরা অন্যের বাড়ির ভেতর দিয়ে ঘুরে যেতে বাধ্য হচ্ছি। এভাবে আর কতোদিন।

তবে অভিযুক্ত জুয়েল মিয়া বলেন,রাস্তার জায়গাটা আমাদের ব্যক্তিমালিকানাধীন। জোর করে মানুষ চলাচল করত। আমরা আদালতের রায় অনুযায়ী দেয়াল তুলেছি, এতে কোনো অন্যায় করিনি।

এ বিষয়ে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি বলেন,মানুষ যে রাস্তা দিয়ে দীর্ঘদিন চলাচল করে, তা কেউ ব্যক্তিগতভাবে বন্ধ করতে পারে না।

বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সাধারণ মানুষের যাতায়াতের রাস্তা বন্ধ করার কোনো সুযোগ নেই

আরও পড়ুনঃ চট্টগ্রামে ‘নবযাত্রা’র চতুর্থ বর্ষে দুইদিনব্যাপী ‘জাতীয় নবযাত্রা টিউন ফেস্ট

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park