1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র রাজিবপুরে অটো-টেম্পু, সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ’রিহ্যাব’এর প্রতিনিধি,, হরিপুরে পরিবেশ রক্ষায় ১ হাজার ৮৪৪ গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন ফ্যাসিস্ট আমলের মতো নিম্নমানের কাজ এই সরকারের সময়ে আর চলবে না-এমপি খানসামায় কৃষক কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন ও বিনামূল্যে বীজ-রাসায়নিক সার বিতরণ নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জনাব গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার মিমপ্রেক্স এগ্রোকেমিক্যালসের রিটেইলার সমাবেশ ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত নাকাই খাল পুনঃখননে ব্যয় সাশ্রয়, সরকারি কোষাগারে ফেরত প্রায় ৪২ লাখ

নওগাঁর শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে চলছে শিক্ষক-কর্মচারীদের কর্মবিরতি

  • আপডেট সময় : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১৫৭ বার পঠিত
132

মর্তুজা শাহাদত সাধন, নওগাঁ প্রতিনিধিঃ

শিক্ষক-কর্মচারীদের ৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে নওগাঁর সকল শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি পালন করছেন শিক্ষক-কর্মচারীরা।

প্রেসক্লাবে আন্দোলনে অবস্থানরত শিক্ষকদের ওপর ন্যাকারজনক হামলা ও কেন্দ্রীয় নির্দেশনায় সোমবার থেকে এ কর্মসূচি পালন করছেন তারা।

জানা যায়, সারাদেশের শিক্ষকরা গতকাল (১২ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের ২০% বাড়িভাড়া ভাতা, ১৫শ টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারীদের ৭৫% উৎসব ভাতার জন্য পূর্বঘোষিত কেন্দ্রীয় কর্মসূচিতে প্রথম দিনে অংশগ্রহণ করেন নওগাঁর প্রায় ৮ শতাধিক শিক্ষক।

সেখানে অংশগ্রহণরত শিক্ষকদের ওপর পুলিশের বর্বর হামলার ঘটনা ঘটে। এরপর শিক্ষক নেতা দেলোয়ার হোসেন আজিজি সারা দেশের শিক্ষক-কর্মচারীদের কর্মবিরতি ঘোষণা করেন। সেই কর্মবিরতি ঘোষণা বাস্তবায়নের লক্ষ্যে জেলার ৮ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা ক্লাস বর্জন করে কর্মবিরতি পালন করছেন।

এ সময় প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা উপস্থিত হলেও ক্লাস পরিচালনা করছেন না শিক্ষকরা।

শিক্ষকরা বলেন, আমাদের এই যৌক্তিক দাবি যত দ্রুত অন্তবর্তীকালীন সরকার মেনে নেবেন তত দ্রুত আমরা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিয়ে শ্রেণি কার্যক্রম পরিচালনা করব। তাই আমাদের দাবি ২০% বাড়ি ভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারীদের ৭৫% উৎসব ভাতার প্রজ্ঞাপন দ্রুত করে দিন।

শহীদ মিনারে আন্দোলনে যাওয়া সাপাহার খঞ্জনপুর তালকুড়া আলিম মাদরাসার সহকারী অধ্যাপক আব্দুল হালিম বলেন, এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের দাবি আদায়ের লক্ষ্যে জাতীয় শহীদ মিনারে আমরা অবস্থান করছি।

যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি পূরণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা অবস্থান কর্মসূচি পালন করে যাবো। আমার প্রতিষ্ঠানসহ আমাদের উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম বন্ধ রয়েছে।

জেলার রাণীনগর উপজেলার শিয়ালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) নুরজাহান বলেন, কেন্দ্রীয় নির্দেশনায় আজ থেকে আমাদের স্কুলে কর্মবিরতি চলছে। যতক্ষণ না পর্যন্ত সরকার আমাদের এই ন্যায্য দাবি মেনে নেবে না ততক্ষণ আমরা শ্রেণিকক্ষে ফিরে যাবো না।

জেলার পত্নীতলা উপজেলার শিক্ষক সমিতির সভাপতি ও খিরসিন উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোরশেদুল এবং সাধারণ সম্পাদক ও আকবর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শরিফুল ইসলাম বলেন, আমাদের উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম বন্ধ আছে। প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত তা চলমান থাকবে।

জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও মধবন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল গফুর প্রাং বলেন, বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা এটা আমাদের ন্যায্য দাবি। আমাদের এই দাবি দ্রুত সরকারকে মেনে নেওয়ার আহ্বান জানাচ্ছি।

যতক্ষণ না পর্যন্ত আমাদের এই ন্যায্য দাবি মেনে নিবে না ততক্ষণ পর্যন্ত আমরা আর শ্রেণি কার্যক্রম পরিচালনা করবোনা।

আরও পড়ুন শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের দায়ে ৯ জনকে কারাদণ্ড

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park