1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র রাজিবপুরে অটো-টেম্পু, সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ’রিহ্যাব’এর প্রতিনিধি,, হরিপুরে পরিবেশ রক্ষায় ১ হাজার ৮৪৪ গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন ফ্যাসিস্ট আমলের মতো নিম্নমানের কাজ এই সরকারের সময়ে আর চলবে না-এমপি খানসামায় কৃষক কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন ও বিনামূল্যে বীজ-রাসায়নিক সার বিতরণ নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জনাব গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার মিমপ্রেক্স এগ্রোকেমিক্যালসের রিটেইলার সমাবেশ ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত নাকাই খাল পুনঃখননে ব্যয় সাশ্রয়, সরকারি কোষাগারে ফেরত প্রায় ৪২ লাখ

জাতীয় নির্বাচনে ১০০ আসনে আনারস প্রতীকে প্রার্থী দিচ্ছে লেবার পার্টি : ডা. ইরান

  • আপডেট সময় : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ১৮১ বার পঠিত
113

ইমান আলী, স্টাফ রিপোর্টার, ঢাকা

ঢাকা, শুক্রবার ৩ অক্টোবর ২০২৫: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ লেবার পার্টি ১০০ আসনে আনারস প্রতীকে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে। আজ সকালে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে জাতীয় নির্বাহী কমিটির জরুরি সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে এ ঘোষণা দেন দলের চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান।

ডা. ইরান বলেন,> “লেবার পার্টি জন্মলগ্ন থেকেই আওয়ামী ফ্যাসিবাদ ও আধিপত্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে রাজপথে লড়াই করছে। ২০২৬ সালের নির্বাচনে লেবার পার্টির একাধিক সদস্যকে সংসদে পাঠাতে হলে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আগামী ২৪ অক্টোবর ঢাকায় আমাদের বিশেষ কাউন্সিল অনুষ্ঠিত হবে।”

লেবার পার্টির নিবন্ধন প্রাপ্তির বিষয়টি দলীয় নেতা-কর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি উৎসর্গ করে তিনি আরও বলেন, “আনারস মার্কা নিয়ে আমরা টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত জনগণকে সংগঠিত করব। ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও জুলাই গণআন্দোলনের সামনের কাতারে থেকে লেবার পার্টি ১৭ বছর সংগ্রাম করেছে। আমরা বিএনপি নেতৃত্বাধীন জোটে ছিলাম, এখন যুগপৎ আন্দোলনের শরিক হিসেবে কাজ করছি। কোনো জোট বা সমন্বয় হলে নির্বাহী কমিটি সিদ্ধান্ত নেবে।”

সভায় লেবার পার্টির সাংগঠনিক কারণে বহিষ্কৃতদের সাধারণ ক্ষমা ঘোষণা করা হয় এবং আলোচনার ভিত্তিতে তাদের পুনরায় দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়। একই সঙ্গে দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গঠনতন্ত্র সংশোধনের জন্য বিশেষ কাউন্সিল ২৪ অক্টোবর ঢাকায় আয়োজনের ঘোষণা দেওয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন লেবার পার্টির ভাইস চেয়ারম্যান এস. এম. ইউসুফ আলী, এডভোকেট জোহরা খাতুন জুঁই, ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, যুগ্ম মহাসচিব আবদুর রহমান খোকন, সাংগঠনিক সম্পাদক মেজবাউল ইসলাম সজিব, মোহেব্বুল্লাহ আল মাহাদী, মহিলা সম্পাদক নাসিমা নাজনিন সরকার, দফতর সম্পাদক মো. মিরাজ খান, প্রচার সম্পাদক মনির হোসেন খান, কেন্দ্রীয় সদস্য জাহিদুল ইসলাম জাহিদ, সৈয়দ মো. মিলন, শামিম আহমেদ, মো. মাসুদ আলম পাটোয়ারী, নাজমুল ইসলাম মামুন প্রমুখ।

আরও পড়ুনঃমিঠামইনে পারিবারিক কোন্দলে চাচা শ্বশুর নিহত, জামাই অভিযুক্ত

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park