1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র রাজিবপুরে অটো-টেম্পু, সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ’রিহ্যাব’এর প্রতিনিধি,, হরিপুরে পরিবেশ রক্ষায় ১ হাজার ৮৪৪ গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন ফ্যাসিস্ট আমলের মতো নিম্নমানের কাজ এই সরকারের সময়ে আর চলবে না-এমপি খানসামায় কৃষক কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন ও বিনামূল্যে বীজ-রাসায়নিক সার বিতরণ নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জনাব গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার মিমপ্রেক্স এগ্রোকেমিক্যালসের রিটেইলার সমাবেশ ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত নাকাই খাল পুনঃখননে ব্যয় সাশ্রয়, সরকারি কোষাগারে ফেরত প্রায় ৪২ লাখ

হারুয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় যেনো নিয়ম নীতির উর্ধ্বে

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২০ বার পঠিত
119

নিজস্ব প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের হারুয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্তব্য ফাঁকির প্রমাণ মিলেছে। ২২ সেপ্টেম্বর সোয়া ৩টায় স্কুলে তালা মারা থাকায় ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।

সরে জমিনে দেখা যায়, ২২ সেপ্টেম্বর রবিবার সোয়া তিন টার সময় স্কুলটির প্রতিটি শ্রেণী কক্ষ, অফিস কক্ষ সহ স্কুল অবকাঠামোর গেইট তালা মারা রয়েছে, কোন একটা ছাত্র বা শিক্ষক নেই।

এক পর্যায়ে ভিডিও ধারণ ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভে আসলে স্কলের পাশে বাড়ি হওয়ায় মোঃ ফরহাদ আলম নামের একজন শিক্ষক দ্রুত চলে আসেন স্কুলে। পরে তাঁর নিকট স্কুল ছুটির কারণ জানতে চাইলে বলেন প্রধান শিক্ষক ছুটি দিয়েছেন।

স্কুলের প্রধান শিক্ষক শাহজামাল মাষ্টার এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি বলেন বাড়িতে আছি, সাড়ে তিনটার পরে স্কুল ছুটি দিয়েছি। অথচ তখনও সাড়ে তিনটা বাজে নাই। একথা শুনেই কল কেটে দেন প্রধান শিক্ষক।

নাম প্রকাশ না করার শর্তে স্কুলের পাশে বসবাস করা একজন জানান বিগত সরকারের আমল থেকেই স্কুলের নানান অনিয়ম চলে আসছে, দেরিতে স্কুল শুরু হয়, সময় হওয়ার আগে ছুটি এটা তো নিত্যদিনের রুটিন। এক সময় এই স্কুলে শিক্ষার্থী জায়গা হতো না, আর এখন ৭ জন শিক্ষক, শিশু শ্রেনী সহ ছয়টি ক্লাশে মোট শিক্ষার্থী ৩০-৩৫ জন!

একরাশ হতাশা নিয়ে আরেকজন বলেন হেলেনা ম্যাডাম তার নিজের সন্তান সানন্দবাড়ী স্কুলে পড়ায়, সে যে স্কুলে পড়ায় সন্তান পড়ান আরেক স্কুলে, তার নিজের উপরেই তো তার বিশ্বাস নাই। আমাদের সন্তানদের আর কি পড়াবে!

দেওয়ানগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি বলেন ৪টার আগে ছুটি দেওয়ার কোন কথা নয়, বিষয়টি তদন্ত পূর্বক যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে সকালে দেখা গেছে কোন কোন শিক্ষক পৌঁনে ১০টায় আবার কোন শিক্ষক সোয়া ১০টায় স্কুলে প্রবেশ করেন।

স্কুলের প্রধান শিক্ষক সহ প্রায় সকল শিক্ষকের দায়িত্বের অবহেলা এবং পাঠদানে অমনোযোগী হওয়ায় কমে গেছে শিক্ষার্থীর সংখ্যা লক্ষনীয়ভাবে, ধ্বংস হওয়ার দারপ্রান্তে শিক্ষা ব্যবস্থা ।

এলাকাবাসী জানায় শিক্ষকরা অনেক দেরিতে স্কুলে আসেন ও দ্রুত স্কুল ছুটি দিয়ে চলে যাওয়া আর ক্লাস কম চলার কারণে কমে গেছে শিক্ষার্থীর সংখ্যা। স্কুলে মোট শিক্ষকের সংখ্যা ৭জন হলেও মোট শিক্ষার্থীর সংখ্যা ৩০ থেকে ৩৫ জন।

এছাড়াও প্রধান শিক্ষকের বিরুদ্ধে রয়েছে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ। এলাকাবাসীর দাবী এই স্কুলে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে হলে প্রধান শিক্ষকের অব্যাহতি সহ সকল শিক্ষকের বদলীর মাধ্যমে দায়িত্বশীল শিক্ষক দ্বারা পাঠদান কার্যক্রম পরিচালনা করতে হবে। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া জন্য উর্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি আকর্ষণ করেন এলাকাবাসী।

আরও পড়ুনঃ কক্সবাজার রামু মরিচ্যায় ১ লাখ ২৪ হাজার ইয়াবাসহ যুবক আটক

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park