1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র রাজিবপুরে অটো-টেম্পু, সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ’রিহ্যাব’এর প্রতিনিধি,, হরিপুরে পরিবেশ রক্ষায় ১ হাজার ৮৪৪ গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন ফ্যাসিস্ট আমলের মতো নিম্নমানের কাজ এই সরকারের সময়ে আর চলবে না-এমপি খানসামায় কৃষক কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন ও বিনামূল্যে বীজ-রাসায়নিক সার বিতরণ নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জনাব গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার মিমপ্রেক্স এগ্রোকেমিক্যালসের রিটেইলার সমাবেশ ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত নাকাই খাল পুনঃখননে ব্যয় সাশ্রয়, সরকারি কোষাগারে ফেরত প্রায় ৪২ লাখ

নড়াইলের লোহাগড়ায় শিশু কে অপহরণ করে মুক্তিপণ দাবি, পুলিশের অভিযানে মহিলাসহ আটক ৪

  • আপডেট সময় : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ৯৭ বার পঠিত
89

নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের ঘাঘা গ্রামের সৌদি প্রবাসী সালাউদ্দিন মৃধার একমাত্র শিশু পুত্র আব্দুল্লাহ মেজবাহ(৮) কে অপহরণ করে মুক্তিপণ দাবীর ঘটনায় মহিলাসহ ৪জন কে আটক করেছে লোহাগড়া থানা পুলিশ। এ সময় অপহৃত শিশু আব্দুল্লাহ মেজবাহ কে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

রোববার (৩১আগস্ট) দুপুরে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম থানার হল রুমে এক প্রেস ব্রিফিংয়ে জানান, ঘাঘা গ্রামের প্রবাসী সালাউদ্দিন মৃধার আট বছর বয়সী ছেলে আব্দুল্লাহ মেজবাহ গত ৩০ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে বাড়ির পাশের স্থানীয় উজ্জ্বল শেখের দোকানে যায়। এসময় দোকানী উজ্জ্বল শেখ তাকে দুটি ‘হিস্টাসিন’ ট্যাবলেট খাইয়ে অচেতন করে ফেলে। পরে পূর্বপরিকল্পনা অনুযায়ী তাকে অপহরণ করে মুক্তিপণ দাবি করার পরিকল্পনা করে। এরপর অপহরণকারীরা রাতেই ওই শিশুকে নিয়ে শহরের রামপুর এলাকায় নিরিবিলি পিকনিক স্পটের একটি কক্ষে লুকিয়ে রাখে।

অপহরণকারী দোকানী উজ্জ্বল শেখ ভুক্তভোগীর পরিবারের সদস্যদের ভুল বুঝিয়ে থানায় গিয়ে অপহরণের অভিযোগ দায়ের করার পরামর্শ দেয়। উজ্জ্বল শেখের কথাবার্তায় অসংগতির কারণে পুলিশের সন্দেহ হলে তাকে নিয়ে রবিবার (৩১ আগস্ট) ভোরে নিরিবিলি পিকনিক স্পট থেকে অক্ষত অবস্থায় শিশু আব্দুল্লাহ মেজবাহ কে উদ্ধার করা হয় এবং অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে মহিলাসহ চারজন কে আটক করা হয়।

আটককৃতরা হলেন, ঘাঘা গ্রামের উত্তর পাড়ার শহীদ শেখের ছেলে দোকানী উজ্জ্বল শেখ (৩৬), বাবুল,লস্করের স্ত্রী রোজিনা বেগম (৩৫), তার ছেলে সাকিব লস্কর (১৭), পার্শ্ববর্তী যোগিয়া গ্রামের হানিফ শেখের ছেলে ভ্যানচালক জান্নাতুল (১৮)।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়েছে এবং আটককৃতদের আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।

আরও খবর : নড়াইলে ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই দেখতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park