1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র রাজিবপুরে অটো-টেম্পু, সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ’রিহ্যাব’এর প্রতিনিধি,, হরিপুরে পরিবেশ রক্ষায় ১ হাজার ৮৪৪ গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন ফ্যাসিস্ট আমলের মতো নিম্নমানের কাজ এই সরকারের সময়ে আর চলবে না-এমপি খানসামায় কৃষক কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন ও বিনামূল্যে বীজ-রাসায়নিক সার বিতরণ নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জনাব গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার মিমপ্রেক্স এগ্রোকেমিক্যালসের রিটেইলার সমাবেশ ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত নাকাই খাল পুনঃখননে ব্যয় সাশ্রয়, সরকারি কোষাগারে ফেরত প্রায় ৪২ লাখ

শেরপুরে শাহী বারোদুয়ারী মসজিদ: ইতিহাস,ঐতিহ্য ও আধ্যাত্মিকতার অনন্য নিদর্শন

  • আপডেট সময় : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ১৭৫ বার পঠিত
49

মোহাম্মদ দুদু মল্লিক,শেরপুর: শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার গড়জরিপা ইউনিয়নের বুকে দাঁড়িয়ে আছে ইতিহাসের এক নীরব সাক্ষী শাহী বারোদুয়ারী মসজিদ।

স্থাপত্যের অনন্য শৈল্পিক সৌন্দর্য আর ধর্মীয় আবেগের মেলবন্ধনে শতবর্ষ প্রাচীন এই মসজিদ আজও আকর্ষণের কেন্দ্রবিন্দু। স্থানীয় ইতিহাস বলছে,ইংরেজ শাসনের আগেই নির্মিত হয়েছিল এই মসজিদ। এই নামের রহস্য লুকিয়ে আছে এর বারোটি দরজায়। পূর্বে ৯টি,দক্ষিণে ২ টি এবং উত্তরে ১টি।

প্রথমে একতলা হলেও বর্তমানে তা রূপ নিয়েছে পাঁচতলায়। একই সঙ্গে প্রায় ৩-৪ হাজার মুসল্লি এখানে নামাজ আদায় করতে পারেন,যা নিঃসন্দেহে এক বিরল দৃষ্টান্ত। মসজিদের পাশে রয়েছে বিস্তৃত একটি বড়দিঘী যা এর সৌন্দর্যকে বহুগুণে বাড়িয়ে দিয়েছে। স্থানীয়দের বিশ্বাস,এক ভয়াবহ ভূমিকম্পে মসজিদটি একসময় মাটির নিচে চাপা পড়ে যায়।

পরবর্তীতে ১৯৬০-এর দশকে জামালপুরের মাওলানা আজিজুল হক স্বপ্নে এর অবস্থান জানতে পারেন। এরপর প্রায় ১০ ফুট মাটি খুঁড়ে বেরিয়ে আসে এর দেয়াল। ১৯৬৩ সালে পুনর্নির্মাণের মাধ্যমে আবারও ফিরে আসে ইতিহাসের এই অমূল্য নিদর্শন।

প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ মানুষ ছুটে আসেন নামাজ আদায় ও ঐতিহ্যের টান অনুভব করতে। কেউ আসেন মানত পূরণের জন্য,কেউবা রোগমুক্তির আশায়। শুধু নামাজ নয়, এখানে মানুষের বিশ্বাস,আশা আর কৃতজ্ঞতার সমবেত প্রকাশ ঘটে। এক মুসল্লি করিম জানান,অনেক দূর থেকে এসেছি শুধু এই মসজিদ দেখতে আর নামাজ আদায় করতে।

ঐতিহাসিক জায়গায় নামাজ পড়তে পেরে সত্যিই গর্ব বোধ করছি। আরেকজন রহিম বলেন,এখানে এসে মনটা অদ্ভুত শান্ত হয়ে যায়। হাজারো মানুষ একসাথে নামাজ পড়তে পেরে,এটা সত্যিই এক অনন্য অভিজ্ঞতা।মসজিদ কমিটির কোষাধ্যক্ষ মো. মাজহারুল ইসলাম জানান,এটি শুধু নামাজ পড়ার জায়গা নয়,বরং আমাদের ইতিহাস ও ঐতিহ্যের প্রতীক।

বর্তমানে সংস্কার ও উন্নয়নের কাজ চলছে,যাতে ভবিষ্যৎ প্রজন্মও এর গৌরব অনুভব করতে পারে। শাহী বারোদুয়ারী মসজিদ কেবল একটি স্থাপনা নয়,এটি শেরপুরবাসীর গর্ব, বিশ্বাস ও সংস্কৃতির প্রতিচ্ছবি। প্রজন্মের পর প্রজন্ম ধরে এটি মানুষকে একত্রিত করছে প্রার্থনার ছায়াতলে,জাগিয়ে তুলছে ঐতিহ্যের আবেগ আর আধ্যাত্মিকতার মেলবন্ধন।

আরও খবর:রূপগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নুরুন্নেছা স্কুল এন্ড কলেজের নামে মিথা সংবাদ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park