1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র রাজিবপুরে অটো-টেম্পু, সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ’রিহ্যাব’এর প্রতিনিধি,, হরিপুরে পরিবেশ রক্ষায় ১ হাজার ৮৪৪ গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন ফ্যাসিস্ট আমলের মতো নিম্নমানের কাজ এই সরকারের সময়ে আর চলবে না-এমপি খানসামায় কৃষক কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন ও বিনামূল্যে বীজ-রাসায়নিক সার বিতরণ নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জনাব গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার মিমপ্রেক্স এগ্রোকেমিক্যালসের রিটেইলার সমাবেশ ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত নাকাই খাল পুনঃখননে ব্যয় সাশ্রয়, সরকারি কোষাগারে ফেরত প্রায় ৪২ লাখ

আধিপত্য বিস্তারের জেরে নড়াইলে দু’পক্ষের সংঘর্ষে নারী সহ আহত অন্তত ৩০

  • আপডেট সময় : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ১৬৫ বার পঠিত
138

নড়াইল প্রতিনিধিঃ নড়াইল সদরে গ্রাম্য আধিপত্য বিস্তারের জেরে দু’পক্ষের সংঘর্ষে নারী সহ আহত হয়েছেন অন্তত ৩০ জন। এ ঘটনায় আহতদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয় তবে মীনা খানম নামের এক নারীকে আশঙ্কাজনক অবস্থায় খুলনায় পাঠানো হয়েছে।

শনিবার(১৬আগষ্ট) সকাল সাড়ে ৭ টার দিকে সদরের চরশালিখা প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ববর্তী তিন রাস্তার মোড়ে গ্রামটির দক্ষিণপাড়ার আজিজার শেখ গ্রুপ ও পশ্চিম পাড়ার মশিয়ার শেখ গ্রুপ সংঘর্ষে জড়ায়।

উভয় পক্ষের সংঘর্ষে আহতরা হলেন, নবির মিয়া, লিটন শেখ, মিজান শেখ, মনির শেখ, নাজমুল কাজী, সাত্তার শেখ, মন্নু শেখ, প্রিন্স শেখ, রানা, চানমিয়া, বিল্লাল, নাঈম শেখ, সোহাগ শেখ, মেহেদী শেখ, রিয়াদ শেখ, তরিকুল ইসলাম,ইয়াদুল শেখ, মিরফুল শেখ, ফেরদৌস, শাহীন শেখ, হাসান শেখ, মীনা খানম সহ মোট ৩০ জন।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, স্থানীয় আধিপত্য বিস্তারের জেরে প্রায় দুই মাস আগে একটি সংঘর্ষ কে কেন্দ্র করে দক্ষিণ পাড়ার আজিজার শেখ সমর্থিত লোকজন এলাকা ছাড়া হয়। পুলিশ, রাজনৈতিক ও সামাজিক দলের হস্তক্ষেপে চলতি মাসে আপোষ মিমাংসায় এলাকায় ফেরেন আজিজার শেখ, এনায়েত শেখে, হিরু মিয়া সমর্থিত দক্ষিণ পাড়ার পুরুষরা।

চলতি মাসের ৯ তারিখ সেনাবাহিনী ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে বিপুল পরিমান নিষিদ্ধ পলিথিন আটক করে জরিমানা করা হয় মশিয়ার শেখ গ্রুপ সমর্থিত একজনকে। এ ঘটনার পর মশিয়ার গ্রুপের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব চরমে ওঠে।

এরই মাঝে ডোঙ্গা বিক্রি করতে যাওয়ার পথে শনিবার(১৫ আগষ্ট) সকালে প্রকাশ্য দিবালোকে সদরের সীতা রামপুর ব্রিজের ওপর মশিয়ার গ্রুপের মুরাদ শেখকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন সন্ত্রাসীরা।

অভ্যন্তরীণ দ্বন্দ্বের এই সুযোগে আজিজার শেখ গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে শনিবার সকালে মশিয়ার শেখ সমর্থিত লোকদের ওপর অতর্কিত হামলা করেন। খবর পেয়ে মশিয়ার গ্রুপ ও দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে পাল্টা আক্রমণ চালালে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এঘটনায় উভয় পক্ষের নারী সহ অন্তত ৩০ জন আহত হয়।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বলেন, স্থানীয় আধিপত্যের জেরে সংঘর্ষের ঘটনা ঘটে৷ খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এলাকার পরিস্থিতি এখন শান্ত আছে।

আরও খবর : বিএনপির গণসংযোগ কার্যক্রমে লিফলেট বিতরণ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park