1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র রাজিবপুরে অটো-টেম্পু, সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ’রিহ্যাব’এর প্রতিনিধি,, হরিপুরে পরিবেশ রক্ষায় ১ হাজার ৮৪৪ গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন ফ্যাসিস্ট আমলের মতো নিম্নমানের কাজ এই সরকারের সময়ে আর চলবে না-এমপি খানসামায় কৃষক কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন ও বিনামূল্যে বীজ-রাসায়নিক সার বিতরণ নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জনাব গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার মিমপ্রেক্স এগ্রোকেমিক্যালসের রিটেইলার সমাবেশ ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত নাকাই খাল পুনঃখননে ব্যয় সাশ্রয়, সরকারি কোষাগারে ফেরত প্রায় ৪২ লাখ

যশোর কেন্দ্রীয় কারাগার যবিপ্রবির সাবেক ভিসি আব্দুস সাত্তার শঙ্কাজনক অবস্থায় হাসপাতালে

  • আপডেট সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ৯৯ বার পঠিত
72

মালিকুজ্জামান কাকাঃ একটি দুর্নীতি মামলায় যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. প্রফেসর আবদুস সাত্তার (৬৮) গুরুতর অসুস্থ।

সোমবার দুপুরের আগে আবদুস সাত্তার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন কারা কর্তৃপক্ষ। তিনি উচ্চ রক্তচাপে ভুগছেন। পরীক্ষা-নিরীক্ষা শেষে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

যশোর কেন্দ্রীয় কারাগারের জেলর শরিফুল আলম জানান, এদিন বেলা পৌনে ১১টার দিকে হঠাৎ করে বুকে ব্যথা ও মুখ দিয়ে লালা বের হচ্ছিল সাবেক ভিসি সাত্তারের। স্ট্রোকের আশঙ্কায় তাঁকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আবদুস সাত্তার শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসক।

হাসপাতালে কয়েকজন কারারক্ষী নিরাপত্তায় দায়িত্বে রয়েছেন। হাসপাতালে আনার সঙ্গে সঙ্গে যশোরের সিভিল সার্জন ডা. মাসুদ রানা, এডিএম কমলেশ মজুমদার, কারা হাসপাতালের চিকিৎসক সাজ্জাদ হোসেন দ্রুত হাসপাতালে যান। হাসপাতালে পুরুষ পেইং ওয়ার্ডে দেখা যায়, একটি বেডে সাবেক ভিসি সাত্তারের চিকিৎসা চলছে। একজন পুলিশ সদস্য ও দুজন কারারক্ষী তাঁর নিরাপত্তার দায়িত্বে।

নিকট আত্মীয় ও যবিপ্রবির কর্মকর্তা ও শিক্ষকেরা সাবেক ভিসি আব্দুস সাত্তারকে দেখতে আসেন। যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক চিকিৎসক সাফায়েত হোসাইন জানান, ‘তিনি শঙ্কামুক্ত নন। সিটি স্ক্যানের মাধ্যমে জানা গেছে, তাঁর মাথায় রক্ত চলাচলে বিঘ্ন ঘটেছে। তাঁর চিকিৎসা ও জোর পর্যবেক্ষণ চলছে। মঙ্গলবার সকালে তাঁর চিকিৎসায় একটি টিম গঠন করা হয়েছে।

সাবেক ভিসি আব্দুস সাত্তার অসুস্থ হওয়ার পরে ক্ষোভ প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন আবদুস সাত্তারের ছেলে ওয়াসিফ সাত্তার। তিনি লিখেছেন, ‘যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্যের পদ গ্রহণের জন্য সত্তর বছর বয়সে আমার বাবাকে কারাগারে যেতে হলো। তাঁর শারীরিক অবস্থার কথা বারবার আদালতে জানানো হলেও তিনি জামিন পাননি। অবশেষে যশোর কেন্দ্রীয় কারাগারে তিনি স্ট্রোক করেছেন। গুরুতর অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সরকারের শুভবুদ্ধির উদয় হোক।

আদালত সূত্রে জানা গেছে, চলতি বছরের গত ১৬ জুন অবৈধ নিয়োগ ও সরকারি ৬১ লাখ ৩১ হাজার ৭৩২ টাকা আত্মসাতের অভিযোগে দুদকের মামলায় কারাগারে যান সাবেক ভিসি আব্দুস সাত্তার। দুদকের দুটি মামলায় প্রায় দেড় মাস তিনি যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দি। ২০০৯ থেকে ২০১৭ পর্যন্ত তিনি উপাচার্যের দায়িত্বে ছিলেন। আগামী ২০ আগস্ট তাঁর হাজিরার পরবর্তী দিন ধার্য রয়েছে।

আরও পড়ুন নলছিটিতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park