1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র রাজিবপুরে অটো-টেম্পু, সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ’রিহ্যাব’এর প্রতিনিধি,, হরিপুরে পরিবেশ রক্ষায় ১ হাজার ৮৪৪ গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন ফ্যাসিস্ট আমলের মতো নিম্নমানের কাজ এই সরকারের সময়ে আর চলবে না-এমপি খানসামায় কৃষক কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন ও বিনামূল্যে বীজ-রাসায়নিক সার বিতরণ নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জনাব গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার মিমপ্রেক্স এগ্রোকেমিক্যালসের রিটেইলার সমাবেশ ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত নাকাই খাল পুনঃখননে ব্যয় সাশ্রয়, সরকারি কোষাগারে ফেরত প্রায় ৪২ লাখ

ইসলামপুরে জ্বীনের বাদশা  কবিরাজ চিকিৎসার নামে প্রতারণা শিকার হচ্ছেন সাধারণ জনগণ

  • আপডেট সময় : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ২২২ বার পঠিত
61

হোসেন শাহ ফকির  ইসলামপুর প্রতিনিধিঃ চটকদার প্রচারণা আর “সব মুশকিলের সমাধান”—এমন নানা লোভনীয় কথার ফাঁদে ফেলে জামালপুরে ইসলামপুর উপজেলায় ভন্ড জ্বীনের বাদশা সেজে চিকিৎসার নামে প্রতারণা করে আসছেন এক ভুয়া কবিরাজ।

দীর্ঘদিন ধরে তিনি সহজ-সরল মানুষের সঙ্গে প্রতারণা করে হাতিয়ে নিচ্ছেন হাজার থেকে লাখ টাকা। এতে আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বহু মানুষ।

ভুক্তভোগীরা দাবি করছেন,এসব ভুয়া জ্বীনের চিকিৎসার বিরুদ্ধে প্রশাসনের জরুরি ও কঠোর ব্যবস্থা নেওয়া হোক।

জানা যায়,উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের কামারপাড়া গ্রামের মৃত্যু সৈয়দুর জামান ছেলে ফজলু হক আকন্দ নামের দীর্ঘদিন ধরে জ্বীনের বাদশা  কবিরাজ নামে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছেন।

সন্তানহীন নারীদের সন্তান লাভ,গোপন রোগ নিরাময়, দাম্পত্য কলহ, বিয়ে না হওয়া,প্রেমে ব্যর্থতা,বাণ মারা,কুফরি করা ইত্যাদি ‘সমাধানের’ আশ্বাস দিয়ে তিনি ঝাড়ফুঁক,পানি পড়া,তাবিজ-কবজের মাধ্যমে গ্রামীণ সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করছেন।

সরেজমিনে গিয়ে দেখা গেছে,ফজলু হক আকন্দ তার নিজ বাড়িতে প্রায় পাচঁ বছর ধরে সেখানেই কবিরাজির আসর বসিয়ে রেখেছেন এবং বাড়ি আসপাশে সিসি ক্যামেরা নিয়ন্ত্রণ করে। 

তার আপন ভাগিনা ও স্ত্রীসহ এই কাজে তাকে সহায়তা করেন। জামালপুর জেলা ছাড়াও আশপাশের জেলা থেকেও নিয়মিত রোগী বা আগ্রহী মানুষজন আসছেন।

স্থানীয় কয়েকজন গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে জানান, গোবিন্দগঞ্জ বাজারে টেইলার্স দোকান থেকে এখন “ এই ভন্ড জ্বীনের বাদশা ফজলু হক আকন্দ কবিরাজির নামে মানুষের কাছ থেকে টাকা নিচ্ছেন। ঝাড়ফুঁক,তাবিজ বা পানি পড়া দিয়ে যেসব সমস্যার সমাধানের আশ্বাস দেন,তা কখনোই ফলপ্রসূ হয় না। মানুষ ধোঁকায় পড়ে টাকা খরচ করে ক্ষতিগ্রস্ত হচ্ছে।”

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন, “আমরা কেউই নিশ্চিত না,উনি আসলে চিকিৎসার কিছু জানেন কিনা। তবে মানুষকে ভয় দেখিয়ে ও লোভ দেখিয়ে ঝাড়ফুঁক ও তাবিজ- কবজ,পানি পড়ার মাধ্যমে টাকা আদায় করেই তার জীবিকা চলছে। এখন তো তিনি এলাকায় একজন প্রতিষ্ঠিত কবিরাজ হিসেবেই পরিচিতি পেয়েছেন,আর সেই পরিচয়ের সুযোগ নিয়ে মানুষকে ঠকাচ্ছেন।”

প্রতারণার শিকার একাধিক ব্যক্তি বলেন, “আমরা তার কথায় বিশ্বাস করে চিকিৎসা নিতে গিয়েছিলাম। কেউ বলেছিল পানি পড়া নিলে সন্তান হবে,কেউ বলেছিল তাবিজ-কবজ নিলে দাম্পত্য সমস্যা মিটে যাবে। কিন্তু কিছুই হয়নি। বরং টাকা খরচ করে ক্ষতিগ্রস্ত হয়েছি।”

তারা আরও বলেন, “এভাবে আর কতদিন চলবে? আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাই—এই ভুয়া জ্বীনের বাদশা ও কবিরাজের বিরুদ্ধে যেন আইনগত ব্যবস্থা নেওয়া হয়।”

ভুয়া কবিরাজির অভিযোগ বিষয়ে যোগাযোগ করা হলে তিনি বলেন, আল্লাহ বিশ্বাস করেন।আমাদের নবীজির কে বাণ মেরে ছিলো জানেন।প্রতি রোগি জ্বীনের সঙ্গে কথা বলে “মানুষ বিশ্বাস করে আসে বলেই আমি গাছন্ত ঔষধ,  ঝাড়ফুঁক,তাবিজ ও পানি পড়া দিই। অনেকে আল্লাহর রহমতে উপকারও পায়। আমি রোগীপ্রতি হাদিয়া নিয়। এটা তো আমার পেশা।”আমার ট্রেড লাইসেন্স,কবিরাজি চিকিৎসা লাইসেন্স আছে। 

 

এ বিষয়ে ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন,সুনির্দিষ্ট কোন অভিযোগ আসেনি। তবে অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ কালীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে কৃষক দম্পতিকে পিটিয়ে হত্যার চেষ্টা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park