1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র রাজিবপুরে অটো-টেম্পু, সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ’রিহ্যাব’এর প্রতিনিধি,, হরিপুরে পরিবেশ রক্ষায় ১ হাজার ৮৪৪ গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন ফ্যাসিস্ট আমলের মতো নিম্নমানের কাজ এই সরকারের সময়ে আর চলবে না-এমপি খানসামায় কৃষক কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন ও বিনামূল্যে বীজ-রাসায়নিক সার বিতরণ নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জনাব গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার মিমপ্রেক্স এগ্রোকেমিক্যালসের রিটেইলার সমাবেশ ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত নাকাই খাল পুনঃখননে ব্যয় সাশ্রয়, সরকারি কোষাগারে ফেরত প্রায় ৪২ লাখ

ভূরুঙ্গামারীতে ঘন ঘন লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ৪৯ বার পঠিত
49

শেখ ফরিদ ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের সীমান্তবর্তী উপজেলা ভূরুঙ্গামারীতে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

প্রতিঘণ্টায় বিদ্যুৎ চলে যাওয়ায় জনজীবন স্থবির হয়ে পড়েছে। তীব্র গরমের মধ্যে বিদ্যুৎ না থাকায় শিশু, বৃদ্ধ, রোগীসহ সব শ্রেণি-পেশার মানুষ চরম দুর্ভোগে রয়েছেন।

উপজেলা সদর ছাড়াও প্রত্যন্ত গ্রামাঞ্চলে বিদ্যুতের একই সংকট বিরাজ করছে। কোথাও কোথাও টানা ২-৩ ঘণ্টা বিদ্যুৎ না থাকায় স্থবিরতা নেমে এসেছে। দৈনন্দিন বৈদ্যুতিক যন্ত্রপাতি অচল হয়ে পড়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পাঠদান ব্যাহত হচ্ছে। এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের পড়াশোনাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনলাইন ক্লাস, কোচিং এবং প্র্যাকটিক্যাল ক্লাস বন্ধ হয়ে গেছে।

স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকগুলোতেও বিদ্যুৎ না থাকায় চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। ইনজেকশন ও ওষুধ সংরক্ষণের জন্য প্রয়োজনীয় ঠাণ্ডা পরিবেশ নিশ্চিত করা যাচ্ছে না। বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় ব্যাটারিচালিত যন্ত্রপাতির কার্যকারিতাও হ্রাস পাচ্ছে।

ব্যবসায়ীরাও এই সংকটে পড়েছেন চরম ক্ষতির মুখে। দোকানপাটে পণ্য সংরক্ষণ করা সম্ভব হচ্ছে না। ক্ষুদ্র ব্যবসায়ীরা কম্পিউটার, প্রিন্টার ও ফটোকপি মেশিন চালাতে না পারায় কর্মহীন হয়ে পড়েছেন। আইসক্রিম, ঠান্ডা পানীয় বা ফাস্টফুড ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতির মুখে পড়ছেন। সন্ধ্যার পর বিদ্যুৎ না থাকায় অনেক দোকান আগেভাগেই বন্ধ হয়ে যাচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই। তাদের দাবি, লোডশেডিং নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। কেউ কেউ বলেছেন, “এইভাবে চলতে থাকলে জনগণের মধ্যে অসন্তোষ আরও তীব্র হতে পারে।”

ভূরুঙ্গামারীর কয়েকজন বাসিন্দা বলেন, “ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবে বাস্তবায়ন অসম্ভব, যদি বিদ্যুৎ না থাকে। উন্নয়নের জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ অপরিহার্য।”
তাদের অভিযোগ, বিদ্যুৎ বিভাগ দায়িত্বশীল ভূমিকা পালন করছে না। কোথাও কোথাও ‘মেরামতের’ নাম করে ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ বন্ধ রাখা হয়।

এ বিষয়ে কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির ভূরুঙ্গামারী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো: মিজানুর রহমান জানান,
“ভূরুঙ্গামারীর জন্য প্রয়োজনীয় বিদ্যুৎ বরাদ্দের তুলনায় অনেক কম সরবরাহ পাওয়া যায়। গরম বেড়ে যাওয়ায় বিদ্যুৎ ব্যবহারও বেড়েছে। বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রে যান্ত্রিক ত্রুটির কারণে সংকট আরও বেড়েছে। তবে দ্রুত সমাধানের চেষ্টা চলছে।”

উপজেলাবাসী বিদ্যুৎ বিভাগ ও স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন, তারা যেন দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করেন।

আরও খবর গোপালগঞ্জে তথ্য ও সেবা কেন্দ্রের উদ্বোধন করলেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ সামছুল হক

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park