1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র রাজিবপুরে অটো-টেম্পু, সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ’রিহ্যাব’এর প্রতিনিধি,, হরিপুরে পরিবেশ রক্ষায় ১ হাজার ৮৪৪ গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন ফ্যাসিস্ট আমলের মতো নিম্নমানের কাজ এই সরকারের সময়ে আর চলবে না-এমপি খানসামায় কৃষক কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন ও বিনামূল্যে বীজ-রাসায়নিক সার বিতরণ নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জনাব গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার মিমপ্রেক্স এগ্রোকেমিক্যালসের রিটেইলার সমাবেশ ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত নাকাই খাল পুনঃখননে ব্যয় সাশ্রয়, সরকারি কোষাগারে ফেরত প্রায় ৪২ লাখ

জাতীয় মৎস্য সপ্তাহ যশোরে প্রস্তুতিসভায় নানা কর্মসূচি গ্রহণ

  • আপডেট সময় : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ১২৮ বার পঠিত
80

মালিকুজ্জামান কাকাঃ মাছের উজ্জ্বল ক্ষেত্র যশোর। আগামী ২২ জুলাই জাতীয় মৎস সপ্তাহ শুরু হবে।

২০২৪-২০২৫ অর্থ বছরে যশোর থেকে ১ কোটি ৩৭ লাখ ৪২ হাজার ৬৯০ কেজি মাছ ভারতে রফতানি করা হয়েছে। রফতানিকৃত মাছের মূল্য ৩ কোটি ৮৩ লাখ ৪৮ হাজার ৯৭৫ মার্কিন ডলার।

জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে যশোর কালেক্টরেট সভাকক্ষ অমিত্রাক্ষরে মঙ্গলবার সকালে প্রস্তুতিমূলক সভায় এতথ্য দেন সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা রিপন কুমার ঘোষ। আগামী ২২ জুলাই থেকে মৎস্য সপ্তাহ পালন করা হবে।

সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা রিপন কুমার ঘোষ আরো জানান, রফতানিকৃত মাছের মধ্যে পাবদা ৮৮ দশমিক ৫২শতাংশ, ইলিশ ৩ দশমিক ৮ শতাংশ, টেংরা ২ দশমিক ৭২ শতাংশ, পারশে ১ দশমিক ৮৯ শতাংশ, ভেটকি ১দশমিক ৮২৫ শতাংশ। বাকী অন্যান্য মাছ। জাতীয় পর্যায়ে ইলিশ আহরণে বাংলাদেশ প্রথম, মিঠা পানির মাছ আহরণে ২য়, তেলাপিয়া উৎপাদনে এশিয়ায় ৩য় ও বিশ্বে চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশ।

সভায় জানানো হয়, ২২ জুলাই ১১টা থেকে ১২টা পর্যন্ত সময়ে কালেক্টরেট চত্বর থেকে র‌্যালি বের হবে। র‌্যাণি শেষে কালেক্টরেট সভা কক্ষে আলোচনা সভা, ১২ টা ১৫ স্থানীয় পর্যায়ে সফল মৎস্য চাষী, ব্যক্তি, উদ্যোক্তা ও প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক প্রদান, নির্বাচিত জলাশয় যশোর পৌরসভা পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ।

২৩ জুলাই জেলা মৎস্য অফিসারের কার্যালয়ে হ্যাচারী মালিক, মৎস্যচাষী, জেলে, মৎস্য খাদ্য উৎপাদকারী, মৎস্য খাদ্য আমদানীকারক,উদ্যোক্তা,মৎস্যজীবী ও অন্যান্য অংশীজনের সমন্বয়ে মৎস্য সম্পদের  স্থায়িত্বশীল এবং সর্বোত্তম ব্যবহার বিষয়ক মতবিনিময় সভা। ২৪ জুলাই একই স্থানে সকাল ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামান্য চিত্র প্রদর্শন।

২৫ জুলাই  সকালে উপজেলা গুরুত্বপূর্ণ এলাকার পুকুর বা জলাশয়ের পানি ভৌত রাসায়নিক গুনাগুন পরীক্ষা এবং নিরাপদ মৎস্য উৎপাদন বিষয়ক ক্যাম্পেইন। ২৬ জুলাই জেলা মৎস্য অফিসারের কার্যালয়ে সকাল ১০টায় মৎস্যখাতে টেকসই উন্নয়নে তরুণদের ভাবনা শীর্ষক কর্মশালা, ২৭ জুলাই শিক্ষার্থীদের কুইজ ও রচনা প্রতিযোগিতা জিলা স্কুল ও কালেক্টরেট স্কুলে। ২৮ জুলাই বিকেল ৩ টা থেকে ৫ টা পর্যন্ত জেলা মৎস্য অফিসারের কার্যালয়ে জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হবে।

স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও যশোর পৌর প্রশাসক রফিকুল হাসানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) আহসান হাবীব, জেলা মৎস্য কর্মকর্তা সরকার মুহাম্মদ রফিকুল আলম, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার রিপন কুমার ঘোষ, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) বৈজ্ঞানিক কর্মকর্তা নাসিমা বেগম নাসিমা বেগম, জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক সাইফুল ইসলাম, হ্যাচারী মালিক সমিতির সভাপতি জাহিদুর রহমান গোলদার প্রমুখ।

আরও পড়ুনঃ নড়াইলে জমি-জমা নিয়ে দ্বন্দ্বের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park