1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র রাজিবপুরে অটো-টেম্পু, সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ’রিহ্যাব’এর প্রতিনিধি,, হরিপুরে পরিবেশ রক্ষায় ১ হাজার ৮৪৪ গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন ফ্যাসিস্ট আমলের মতো নিম্নমানের কাজ এই সরকারের সময়ে আর চলবে না-এমপি খানসামায় কৃষক কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন ও বিনামূল্যে বীজ-রাসায়নিক সার বিতরণ নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জনাব গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার মিমপ্রেক্স এগ্রোকেমিক্যালসের রিটেইলার সমাবেশ ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত নাকাই খাল পুনঃখননে ব্যয় সাশ্রয়, সরকারি কোষাগারে ফেরত প্রায় ৪২ লাখ

যশোরে কনে পক্ষ থেকে টাকা নিয়ে পালানো প্রতারক ঘটক আটক

  • আপডেট সময় : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ৫০ বার পঠিত
44

মালিকুজ্জামান কাকাঃ বিয়ের আশ্বাস, পাত্রের দুর্ঘটনা, আর তারপর জরুরি চিকিৎসার নামে মোটা অঙ্কের টাকা নিয়ে সটকে পড়া-এর সবকিছুই ছিল পূর্বপরিকল্পিত।

ঘটক সেজে বিয়ের ফাঁদে ফেলে যশোরের অভয়নগর উপজেলায় এক যুবকের কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে পালিয়ে গিয়েছিল সংঘবদ্ধ প্রতারক চক্র। তবে বেশি দূর পালাতে পারেনি তারা। খুলনার ফুলতলা থেকে চক্রের মূল হোতা ইয়াছিন আরাফাত যশোরের ডিবির জালে ধরা পড়েছে। প্রতারক ইয়াছিন (২০) খুলনার ফুলতলা উপজেলার পয়গ্রাম কসবা গ্রামের সৈয়দ ইসরাইল হোসেন ওরফে রাজুর ছেলে।

অভয়নগর থানার বারান্দি পূর্বপাড়া এলাকার বাসিন্দা ভুক্তভোগী নয়ন হোসেন জানান, তিনি স্থানীয় একটি সারের দোকানে চাকরি করেন। কয়েকদিন ধরে তার ভাগ্নির বিয়ে নিয়ে আলোচনা চলছিল। এমন সময় একদিন হঠাৎ একটি অচেনা নম্বর থেকে ফোন আসে। অপরপ্রান্তের ব্যক্তি নিজেকে ঘটক পরিচয় দিয়ে দুটি মোবাইল নম্বর দেন এবং বলেন, পাত্রপক্ষ যোগাযোগ করবে।

কিছুক্ষণের মধ্যেই একটি নম্বর থেকে ফোন আসে। নিজেকে পাত্রের বাবা পরিচয় দিয়ে ব্যক্তি জানান, তারা শুক্রবার পাত্রী দেখতে আসবেন। নয়নের পরিবারের মধ্যেও আশা-আকাঙ্ক্ষা তৈরি হয়।

সেই রাতেই আবার ফোন আসে। এবার পাত্রের বাবা জানান, ছেলে ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে এবং ড্রাইভারের অবস্থা সংকটজনক। দ্রুত চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা দরকার, যা পরে ফেরত দেওয়া হবে বলে আশ্বাস দেন। নয়নকে একটি মোবাইল নম্বরে ফোন করে টাকা পাঠাতে বলা হয়। নয়ন বিশ্বাস করে বিকাশ ও নগদের মাধ্যমে মোট ৫০ হাজার টাকা পাঠিয়ে দেন। কিন্তু পরবর্তীতে আবার ২৫ হাজার টাকা চাওয়া হলে সন্দেহ জাগে। তখন তিনি ফোন নম্বরগুলো বন্ধ পান এবং বুঝতে পারেন, এটি একটি চক্রের প্রতারণা। নয়ন হোসেন পরে বিষয়টি যশোরের পুলিশ সুপার রওনক জাহানকে অবহিত করেন। পুলিশ সুপার তাৎক্ষণিকভাবে ডিবি ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিটকে তদন্ত ও অভিযানের নির্দেশ দেন।

পুলিশ জানায়, এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মঞ্জুরুল হক ভুইঞার নেতৃত্বে একটি বিশেষ টিম গঠন করা হয়। টিমের নেতৃত্বে ছিলেন এসআই শেখ আবু হাসান ও এএসআই (নিঃ) সৈয়দ শাহীন ফরহাদ। মঙ্গলবার দুপুর ১টা ৫ মিনিটের দিকে খুলনার ফুলতলার পয়গ্রাম কসবা এলাকায় অভিযান চালিয়ে মো. ইয়াছিন আরাফাতকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে। আটক ইয়াছিন প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

পরে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মঞ্জুরুল হক ভুইঞা জানান, তারা একটি সংঘবদ্ধ চক্র। এদের আরও অনেকেই এখনো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তাদের ধরতে ডিবি মাঠে রয়েছে।

আরও পড়ুন শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে রাতভর অভিযান- একব্যক্তির জেল

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park