1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র রাজিবপুরে অটো-টেম্পু, সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ’রিহ্যাব’এর প্রতিনিধি,, হরিপুরে পরিবেশ রক্ষায় ১ হাজার ৮৪৪ গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন ফ্যাসিস্ট আমলের মতো নিম্নমানের কাজ এই সরকারের সময়ে আর চলবে না-এমপি খানসামায় কৃষক কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন ও বিনামূল্যে বীজ-রাসায়নিক সার বিতরণ নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জনাব গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার মিমপ্রেক্স এগ্রোকেমিক্যালসের রিটেইলার সমাবেশ ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত নাকাই খাল পুনঃখননে ব্যয় সাশ্রয়, সরকারি কোষাগারে ফেরত প্রায় ৪২ লাখ

রাজিবপুরে বিএনপির গণসংযোগ ও দোয়া প্রত্যাশায় মাঠে অধ‍্যাপক মোখলেছুর রহমান

  • আপডেট সময় : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ৭৩ বার পঠিত
59

নিজস্ব প্রতিনিধি তারিকুল ইসলাম তারাঃ কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলার প্রতিটি হাট-বাজার, রাস্তার মোড়, দোকানপাট, গলি-পাড়া-মহল্লায় এখন মুখরিত বিএনপির নেতাকর্মীদের পদচারণায়। দলীয় নেতৃত্বের নির্দেশনায় এবং আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ ও জনসম্পৃক্ততা বৃদ্ধিতে রাজিবপুর উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মোখলেছুর রহমান দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন।

জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে কুড়িগ্রাম-৪ (রাজিবপুর, রৌমারী ও চিলমারী) আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশায় তিনি মাঠে নেমেছেন। নিজ হাতে লিফলেট বিলি করে সাধারণ মানুষের দোয়া ও সমর্থন চাচ্ছেন তিনি। বিশেষ করে সাধারণ খেটে খাওয়া গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়িয়ে তাঁদের কথা শুনে, তাঁদের দুঃখ-কষ্ট ভাগ করে নিচ্ছেন।

গণসংযোগকালে তিনি বলেন,

“আমি রাজনীতিকে পেশা নয়, বরং সেবার মাধ্যম হিসেবে দেখি। দেশের এই সংকটময় মুহূর্তে বিএনপির পক্ষ থেকে জনগণের পাশে থাকতে চাই। মানুষের অধিকার, গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে আনার সংগ্রামে আমি জনগণকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই।”

এই গণসংযোগ কর্মসূচিতে তার সফরসঙ্গী হিসেবে রাজিবপুর উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল হাই সরকারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা প্রত্যেকে জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং বিএনপির অবস্থান ও লক্ষ্য সম্পর্কে সচেতনতা সৃষ্টি করেন।

সাধারণ মানুষ অধ্যাপক মোকলেচুর রহমানের মতো শিক্ষিত, সৎ ও জনবান্ধব নেতাকে কাছে পেয়ে উচ্ছ্বসিত প্রতিক্রিয়া জানান। কেউ কেউ বলেন,

“এমন নেতা যদি নির্বাচিত হন, তবে রাজিবপুর-রৌমারীর চেহারা পাল্টে যাবে। তিনি সত্যিকারের জনগণের নেতা।”

এদিকে রাজিবপুরের রাজনৈতিক অঙ্গনে এই গণসংযোগ কর্মসূচি বেশ সাড়া ফেলেছে। বিএনপির স্থানীয় নেতাকর্মীরা মনে করছেন, অধ্যাপক মোখলেছুর রহমানের নেতৃত্বে কুড়িগ্রাম-৪ আসনে বিএনপি শক্ত অবস্থানে রয়েছে এবং দিন দিন জনগণের সমর্থন আরও বাড়ছে।

পরিশেষে, বিএনপির এই আহ্বায়ক সকলের কাছে দোয়া ও সহযোগিতা চেয়ে বলেন,

“আমি বিশ্বাস করি জনগণের ভালোবাসা ও দোয়া নিয়েই আমি এগিয়ে যেতে পারব। ইনশাআল্লাহ, কুড়িগ্রাম-৪ আসনে বিএনপির বিজয় নিশ্চিত হবে।”

আরও পড়ুনঃ যশোর পৌর কাউন্সিলর বাবুলকে ছুরিকাঘাত

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park