1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র রাজিবপুরে অটো-টেম্পু, সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ’রিহ্যাব’এর প্রতিনিধি,, হরিপুরে পরিবেশ রক্ষায় ১ হাজার ৮৪৪ গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন ফ্যাসিস্ট আমলের মতো নিম্নমানের কাজ এই সরকারের সময়ে আর চলবে না-এমপি খানসামায় কৃষক কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন ও বিনামূল্যে বীজ-রাসায়নিক সার বিতরণ নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জনাব গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার মিমপ্রেক্স এগ্রোকেমিক্যালসের রিটেইলার সমাবেশ ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত নাকাই খাল পুনঃখননে ব্যয় সাশ্রয়, সরকারি কোষাগারে ফেরত প্রায় ৪২ লাখ

ঝিনাইদহে সরকারি রাস্তা দখল করে প্রাচীর নির্মাণ জনদুর্ভোগে গ্রামবাসি

  • আপডেট সময় : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ১৭৩ বার পঠিত
143

এ.এস আব্দুস সামাদঃ ঝিনাইদহ সদর উপজেলার বাজার গোপালপুর গ্রামে সরকারি রাস্তা জবরদখল করে প্রাচীর নির্মাণের অভিযোগ উঠেছে।

ওই গ্রামের মৃত মনসুর মন্ডলের ছেলে মন্টু মন্ডল রাজনৈতিক প্রভাব খাটিয়ে গত বছরের জুন মাসে রাস্তা দখল করে প্রাচীর নির্মাণ করেন। ওই ঘটনায় স্থানীয় গ্রামবাসী মধুহাটি ইউনিয়ন পরিষদ ও সদর উপজেলা নির্বাহী অফিসে অভিযোগ দিলেও এখনও পর্যন্ত কোনো সমাধান মেলেনি। উল্টো অভিযোগকারী গ্রামবাসীকে নানা ভাবে হুমকি-ধামকি দিয়ে যাচ্ছে প্রভাবশালী মন্টু মিয়া।

জানা গেছে, সদর উপজেলার বাজার গোপালপুর মৌজার ২৯৩৯ দাগ নম্বরে সরকারি রাস্তা রয়েছে। ওই রাস্তার ব্যবহারযোগ্য ৯ ফুট জায়গা জবর দখল করেন বাজার গোপালপুর গ্রামের মন্টু মিয়া। তার ছোট ভাই স্থানীয় আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্ত থাকার সুবাদে প্রভাব খাটিয়ে তিনি ওই রাস্তা দখল করে বাড়ির সীমানা প্রাচীর নির্মাণ করেন। প্রাচীর ঘেঁষে বানিয়েছেন গরুর গোয়াল।

সরকারি রাস্তা ব্যক্তিগত কাজে ব্যবহারের উদ্দেশ্যে দখলের ঘটনায় স্থানীয় এলাকাবাসী মধুহাটি ইউনিয়ন পরিষদে লিখিত অভিযোগ দেয়। ইউপি চেয়ারম্যান আলতাফ হোসেন অভিযোগ পেয়ে একাধিকবার সালিশ আহ্বান করেন। কিন্তু ইউনিয়ন পরিষদের সালিশ অমান্য করে রাস্তা দখলে রাখেন মন্টু মিয়া। পরে এ নিয়ে মন্টু মিয়া ও গ্রামবাসী মুখোমুখি অবস্থান নেয়। এক পর্যায়ে গ্রামবাসীর অভিযোগের সত্যতা পেয়ে গত ২৮ এপ্রিল এলাকাবাসীর পক্ষে ও প্রাচীর অপসারণের নির্দেশনা দিয়ে প্রত্যায়নপত্র দেন ইউপি চেয়ারম্যান আলতাফ হোসেন।

ইউনিয়ন পরিষদের সালিশ বৈঠক ও ইউএনও অফিসে অভিযোগ দিয়ে সমাধান পায়নি এলাকাবাসী। পরে এলাকাবাসীর পক্ষে তরিকুল ইসলাম, লাল্টু মিয়া, ঠান্ডু মিয়া, আশরাফুল ইসলাম সহ ৯/১০ জন সদর উপজেলা নির্বাহী অফিসে গত বছরের ২৯ জুলাই লিখিত অভিযোগ দেন। লিখিত অভিযোগ পেয়ে ঝিনাইদহ এসিল্যান্ড অফিসের সার্ভেয়ার ইখতিয়ার উদ্দিন সরেজমিন পরিদর্শন করেন এবং ৯ ফুট রাস্তা দখলের সত্যতা পেয়ে ইউএনও অফিসে প্রতিবেদন জমা দেন।

এ ব্যাপারে সদর উপজেলা নির্বাহী অফিসার রাজিয়া আক্তার চৌধুরী মঙ্গলবার জানান, তিনি রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকার কারণে গোপালপুর পশ্চিমপাড়া গ্রামে সরকারি রাস্তার ওপর নির্মিত প্রাচীর অপসারণ করতে পারেননি। দ্রুতই রাস্তার ওপরে থাকা প্রাচীর অপসারণ করা হবে বলে তিনি অভিযোগকারীদের আশ্বস্ত করেন।

    

আরও পড়ুন লঞ্চের ধাক্কায় নিখোঁজ রায়হানের পরিবারকে জেলা প্রশাসনের আর্থিক অনুদান

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park