1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র রাজিবপুরে অটো-টেম্পু, সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ’রিহ্যাব’এর প্রতিনিধি,, হরিপুরে পরিবেশ রক্ষায় ১ হাজার ৮৪৪ গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন ফ্যাসিস্ট আমলের মতো নিম্নমানের কাজ এই সরকারের সময়ে আর চলবে না-এমপি খানসামায় কৃষক কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন ও বিনামূল্যে বীজ-রাসায়নিক সার বিতরণ নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জনাব গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার মিমপ্রেক্স এগ্রোকেমিক্যালসের রিটেইলার সমাবেশ ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত নাকাই খাল পুনঃখননে ব্যয় সাশ্রয়, সরকারি কোষাগারে ফেরত প্রায় ৪২ লাখ

পাঁচবিবিতে রাস্তার বেহাল দশা, পুকুরপাড় দিয়ে ঝুঁকিপূর্ণ চলাচলে দুর্ভোগ শিক্ষার্থীসহ এলাকাবাসীর

  • আপডেট সময় : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ৪১৬ বার পঠিত
161

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবিতে পুকুরের পাড় বাঁধার কারণে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় পুকুরপাড় ঘেঁষে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন স্কুল-কলেজের শিক্ষার্থী ও পথচারীরা। শিক্ষার্থীরা বলছেন, বৃষ্টি হলে এই রাস্তা দিয়ে স্কুলে যেতে পারিনা। আবার অনেক সময় বৃষ্টি হলে পুকুরের ধার ঘেঁষে পার হতে গিয়ে পাঁ পিছলে অনেক শিক্ষার্থী বই ও বাইসাইকেলসহ পুকুরে পড়ে যায়। এতে ছেলে-মেয়েদের স্কুলে যাওয়া আসা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন অভিভাবকরা । জনদুর্ভোগ ও বিড়ম্বনার অবসান ঘটাতে রাস্তাটি পাকা করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।
সরেজমিনে গিয়ে দেখা যায়,পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বেলপুকুর গ্রামের একটি পুকুর জনৈক ব্যক্তি লিজ নিয়ে মাছ চাষাবাদ করেছে। রাস্তাটি সামান্য কাদা হলেও এবারে নতুনভাবে খনন করে পুকুরের পাড় বাধাই করার কারণে রাস্তাটির পানি নিষ্কাশনের ব্যবস্থা বন্ধ হয়ে যায়। একটু বৃষ্টিতে কাদা জমে মঠপাড়া, বেলপুকুর ও বৃদ্ধিগ্রামের শিক্ষার্থীদের চলাচলের একমাত্র রাস্তাটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। এতে করে স্থানীয় বাসিন্দা ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়েছেন। একটু বৃষ্টি হলেই রাস্তাটি দেখে মনে হয় হাল চাষ করার জমি। কর্দমাক্ত রাস্তা দিয়ে চলাচলে এলাকাবাসীকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্কুল কলেজের ছাত্র-ছাত্রীসহ শিশু শিক্ষার্থী ও পথচারী চলাচলে দুর্ভোগের শেষ নেই।
গ্রামবাসীরা বলেন, বেলপুকুর গ্রামে বর্ষা মৌসুমে রাস্তাটিতে সামান্য কাদা হলেও এবারে নতুনভাবে পুকুরটির পাড় বাধায় করার কারণে এবারে হাটু পর্যন্ত কাদা হচ্ছে। বর্তমানে রাস্তাটি যে দিক দিয়ে আছে সেটি মালিকানা জায়গায় অধেক রয়েছে। আর পুকুরের পাড়টিই মুলত রাস্তা। পুকুরটির কারণে প্রতিবছর রাস্তাটি ভাঙ্গতে ভাঙ্গতে মালিকানা জায়গায় এসে পৌছেছ। পুকুরের পাড়টি বাধার সময় বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনের ব্যবস্থার কথা বললে তারা বলেন,পুকুরে পানি নামতে দিবো না। পানি নিষ্কাশনের ব্যবস্থা বন্ধ হওয়ায় পুকুরের পাড়ের দক্ষিণ পাশ রাস্তাটি হাটু পর্যন্ত কাদা হয়েছে। এতে করে পুকুরের পাড়ের উপর দিয়ে চলাচল করলেও একটু বৃষ্টি হলে স্কুল কলেজের শিক্ষার্থীরা বই-বাইসাইকেল নিয়ে যাওয়ার সময় পাঁ পিছলে দুঘটনার শিকার হচ্ছে। শিক্ষার্থীদের কথা ভেবে দ্রুত রাস্তাটি সংস্কারের দাবি জানান স্থানীয়রা।
উচাই জেরকা সিং আদিবাসী এস সি উচ্চবিদ্যালয়, উচাই বালিকা উচ্চবিদ্যালয় এন্ড কলেজ ও পাথরঘাটা মিশন স্কুলের শিক্ষার্থীরা জানান, আমাদের স্কুলে যাওয়া আসার একমাত্র সহজ ও কাছে হওয়ায় বেলপুকুরের রাস্তাটি ব্যবহার কওে থাকি। বেলপুকুর গ্রামে রাস্তা পাশ ঘেঁষা একটি পুকুর আছে পুকুরটি এবার খনন করায় রাস্তাটিতে হাটু পর্যন্ত কাদা হয়েছে। একটু বৃষ্টি হলে এই কাদাযুক্ত রাস্তা দিয়ে আমাদের স্কুলে যাওয়া আসা খুব কষ্ট হয়। আমরা সকালে স্কুলে যাওয়ার সময় যদি বৃষ্টি হয়। তাহলে অনেক সময় পা পিছলে কাদায় পড়ে যাই। কিন্ত স্কুল থেকে ফিরার সময় বৃষ্টি হলে পুকুরের ধার ঘেঁষে জীবনের ঝুকি নিয়ে আমাদের পার হতে হয়। কয়েক দিন আগে বিকেলে বৃষ্টি হয়েছিল। স্কুল থেকে ফিরার পথে আমাদের এক সহপাঠি পা পিছলে পুকুরে পড়ে যায়। পরে এখানকার লোকজন এসে তাকে তুলে দেয়। বেলপুকুরের এই জায়গার রাস্তা ভালো করে দিলে আমাদের চলাচল সুবিধা হতো। আমরা উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি দ্রুত বেলপুকুর গ্রামের এই রাস্তাটি সংস্কার বা পাকাকরণ করে দেওয়ার জন্য।
বেলপুকুর আদিবাসী গ্রামের বাসিন্দা চুন্ডা টুডু বলেন,বেলপুকুর গ্রামের রাস্তার এমন বেহাল দশা যে এবার বর্ষা মৌসুমে আমরা ভয়ে ঘর থেকে বাহির হতে পারিনা। ছেলে-মেয়েরা স্কুলে যেতে পারে না কয়েক দিন আগে টানা বৃষ্টি হয়েছে। আর বৃষ্টিতে বেশি সমস্য হচ্ছে স্কুল কলেজের শিক্ষার্থীদের। কয়েক দিন আগে পশ্চিম মঠপাড়ার বিনয়ের ছেলে রনক কোচিং করে বাড়ি ফিরছিলেন। পুকুর পাড়ের উপর দিয়ে পার হওয়ার সময় ছেলেটি বই-সাইকেল নিয়ে পিছলে পুকুরে পড়ে যায়। আমি আর একজন দৌড়ে এসে তাড়াতাড়ি করে ছেলেটিকে তুলে দিলাম। আমরা যদি না থাকতাম তাহলে ছেলেটি পুকুরের পানিতে ডুবে যেতো। এতে করে ওই শিক্ষার্থীর প্রাণ হানির ঘটনা ঘটতো।
এবিষয়ে পাঁচবিবি উপজেলার ৭ নং কুসুম্বা ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) শফিকুল ইসলাম বাবু বলেন,বর্তমানে কোন প্রকল্প নেই। জুলাই মাসে প্রকল্প আসলে ওই জায়গাটি হিয়ারিং করে দেওয়া হবে।

আরও পড়ুনঃ উখিয়ায় র‌্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ অপহরণচক্রের সদস্য আটক

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park