1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র রাজিবপুরে অটো-টেম্পু, সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ’রিহ্যাব’এর প্রতিনিধি,, হরিপুরে পরিবেশ রক্ষায় ১ হাজার ৮৪৪ গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন ফ্যাসিস্ট আমলের মতো নিম্নমানের কাজ এই সরকারের সময়ে আর চলবে না-এমপি খানসামায় কৃষক কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন ও বিনামূল্যে বীজ-রাসায়নিক সার বিতরণ নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জনাব গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার মিমপ্রেক্স এগ্রোকেমিক্যালসের রিটেইলার সমাবেশ ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত নাকাই খাল পুনঃখননে ব্যয় সাশ্রয়, সরকারি কোষাগারে ফেরত প্রায় ৪২ লাখ

কাঠের ব্রীজে বদলে গেল মোহনগঞ্জবাসীর জীবনধারা, ৫০ হাজার মানুষের মুখে হাসি

  • আপডেট সময় : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ১৮৬ বার পঠিত
128

তারিকুল ইসলাম তারা, নিজস্ব প্রতিনিধি: কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নের কোলকিহাড়া এলাকায় নদীর উপর নির্মিত একটি কাঠের ব্রীজ বদলে দিয়েছে স্থানীয় মানুষের জীবনধারা।

সরকারের অর্থায়ন ও উপজেলা প্রশাসনের সহায়তায় নির্মিত এই ব্রীজ এখন প্রায় ৫০ হাজার মানুষের চলাচলের প্রধান ভরসা।

ব্রীজটি নির্মাণের নেতৃত্ব দিয়েছেন মোহনগঞ্জ ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বাবুল মিয়া। তার নিরলস প্রচেষ্টায় গড়ে ওঠা এ কাঠের ব্রীজটি বর্তমানে ৪০টিরও বেশি গ্রামের মানুষের যাতায়াত ব্যবস্থায় এনেছে যুগান্তকারী পরিবর্তন।

এক সময় এই নদী পার হতে স্থানীয়দের খেয়া নৌকার উপর নির্ভর করতে হতো। বর্ষা মৌসুমে নদীর পানি বাড়লে নৌকা চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠত। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, জীবনের ঝুঁকি এবং নানা ভোগান্তি ছিল এই অঞ্চলের মানুষের নিত্যদিনের সঙ্গী। বিশেষ করে গর্ভবতী নারী, অসুস্থ রোগী ও শিক্ষার্থীদের কষ্ট ছিল সীমাহীন।

এখন সেই সব দিন কেবল স্মৃতি। কাঠের ব্রীজের কারণে যাতায়াতে এসেছে গতি ও নিরাপত্তা। স্থানীয় গৃহবধূ রহিমা খাতুন বলেন, “এই ব্রীজ হওয়ার আগে ছেলেমেয়েদের স্কুলে পাঠাতে ভয় পেতাম। এখন আর কোনো চিন্তা নেই।”
কৃষক মজিবর রহমান জানান, “আগে বাজারে যেতে হলে নৌকা ধরতে হতো। এখন হাঁটলেই পৌঁছে যাই, অনেক সময় বাঁচে।”

এই ব্রীজ এখন শুধু কাঠের তৈরি একটি অবকাঠামো নয়—এটি মোহনগঞ্জবাসীর স্বপ্নপূরণের প্রতীক। এটি শুধু স্থানীয়দের নয়, বরং রাজিবপুর উপজেলা সদর, জামালপুর, ময়মনসিংহ ও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে যাতায়াতেও সহজতর করেছে। এর ফলে ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, চিকিৎসা ও কৃষিকাজে এসেছে ব্যাপক গতি।

ইউপি সদস্য ইসমাইল হোসেন বাবুল বলেন, “মানুষের বহু দিনের স্বপ্ন বাস্তবায়ন করতে পেরে আমি গর্বিত। এই ব্রীজ মানুষের জীবনের সঙ্গে জড়িয়ে থাকা একটি বড় পরিবর্তনের প্রতীক। তবে আমি জোরালোভাবে অনুরোধ জানাই, যেন কোলকিহাড়া নদীর ওপর একটি স্থায়ী, টেকসই, পাকা ব্রীজ নির্মাণ করা হয়।”

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে এলাহি বলেন, “এটি আমাদের উপজেলার জন্য একটি বড় সাফল্য। এই ব্রীজটি অস্থায়ী কাঠামো হলেও মানুষের উপকারে এসেছে অনেক। আমরা ভবিষ্যতে স্থায়ীভাবে পাকা ব্রীজ নির্মাণের পরিকল্পনা হাতে নিচ্ছি।”

গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন কিভাবে একটি জনপদের জীবনধারায় ইতিবাচক প্রভাব ফেলে, কোলকিহাড়ার কাঠের ব্রীজটি তার এক অনন্য উদাহরণ হয়ে থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park