1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র রাজিবপুরে অটো-টেম্পু, সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ’রিহ্যাব’এর প্রতিনিধি,, হরিপুরে পরিবেশ রক্ষায় ১ হাজার ৮৪৪ গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন ফ্যাসিস্ট আমলের মতো নিম্নমানের কাজ এই সরকারের সময়ে আর চলবে না-এমপি খানসামায় কৃষক কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন ও বিনামূল্যে বীজ-রাসায়নিক সার বিতরণ নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জনাব গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার মিমপ্রেক্স এগ্রোকেমিক্যালসের রিটেইলার সমাবেশ ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত নাকাই খাল পুনঃখননে ব্যয় সাশ্রয়, সরকারি কোষাগারে ফেরত প্রায় ৪২ লাখ

বান্দরবানে ঝরনায় নিখোঁজ মেহরাবের লাশ চার দিন পর উদ্ধার

  • আপডেট সময় : শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ২৬৭ বার পঠিত
169

প্রতিনিধি মোঃ মোরশেদ আলম চৌধুরীঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বরইতলী ঝরনায় বেড়াতে গিয়ে পাহাড়ি ঢলের পানিতে নিখোঁজ হওয়া কিশোর মেহরাব হোসেনের (১৮) লাশ চার দিন পর উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২০ জুন) দুপুর আড়াইটার দিকে রেজুখালের ব্রিজ এলাকায় ভেসে থাকা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

মেহরাবের জেঠাতো ভাই সাজেদুল করিম জানান, পরিবারের সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ শনাক্ত করেন। পরে মরদেহ বাড়িতে আনা হয় এবং বাদ আসর মরিচ্যা জামে মসজিদ কবরস্থানে জানাজা শেষে তাকে দাফন করা হয়।

এর আগে গত ১৭ জুন (মঙ্গলবার) দুপুর ১টার দিকে বন্ধুদের সঙ্গে বরইতলী ঝরনায় বেড়াতে গিয়ে পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে নিখোঁজ হন মেহরাব। তিনি চট্টগ্রামের একটি মাদরাসার দাখিল দশম শ্রেণির ছাত্র এবং কুরআনের হাফেজ ছিলেন। তার বাড়ি কক্সবাজারের উখিয়ার মরিচ্যা এলাকায়

মেহরাবের মা ফরহানা বেগম বলেন, “আমার ছেলে কুরআনের হাফেজ ছিল। খুব ভদ্র ও ধর্মভীরু ছিল। ওর এই মৃত্যু আমাদের ভেঙে দিয়েছে।”

স্থানীয় সূত্রে জানা গেছে, মেহরাবসহ ১৮ জনের একটি বন্ধু দল বরইতলী ঝরনায় ঘুরতে যান। সেখানকার পাহাড়বেষ্টিত এলাকায় প্রবল বৃষ্টির মধ্যে গোসলের সময় তারা আটকে পড়েন। মেহরাব বন্ধুদের উদ্ধারে সহায়তা করলেও ঝরনার পাশের ছড়া পার হওয়ার সময় স্রোতের তোড়ে তিনি নিজেই নিখোঁজ হন।

ঘটনার পরপরই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাজহারুল ইসলামের নির্দেশে ফায়ার সার্ভিসের একটি বিশেষ দল উদ্ধার অভিযান শুরু করে। কয়েকদিনের চেষ্টায়ও তার খোঁজ না মেলায় চরম উৎকণ্ঠা বিরাজ করছিল স্বজনদের মধ্যে। অবশেষে শুক্রবার দুপুরে তার মরদেহ ভেসে ওঠে।

এই করুণ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুনঃমোল্লাহাটে নিয়ন্ত্রন হারীয়ে হানিফ পরবহন হাইওয়ে খাদে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park