1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র রাজিবপুরে অটো-টেম্পু, সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ’রিহ্যাব’এর প্রতিনিধি,, হরিপুরে পরিবেশ রক্ষায় ১ হাজার ৮৪৪ গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন ফ্যাসিস্ট আমলের মতো নিম্নমানের কাজ এই সরকারের সময়ে আর চলবে না-এমপি খানসামায় কৃষক কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন ও বিনামূল্যে বীজ-রাসায়নিক সার বিতরণ নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জনাব গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার মিমপ্রেক্স এগ্রোকেমিক্যালসের রিটেইলার সমাবেশ ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত নাকাই খাল পুনঃখননে ব্যয় সাশ্রয়, সরকারি কোষাগারে ফেরত প্রায় ৪২ লাখ

জয়পুরহাটে ছাত্রদল নেতা পিয়াল হত্যা: ভাবি-দেবরসহ গ্রেপ্তার – ৩

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ১৮৭ বার পঠিত
131

মোঃ নেওয়াজ মোর্শেদ নোমান, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটে পূর্বশত্রুতার জেরে ছাত্রদল নেতা বিপ্লব আহমেদ পিয়ালকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ভাবি-দেবরসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে জয়পুরহাট ও নওগাঁ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, শহরের ইসলামনগরের রুবেল ওরফে রুমেল হোসেনের স্ত্রী নাসরিন (২৯), একই এলাকার সোহেল রানার স্ত্রী শ্রাবণী আক্তার (২৪) এবং সদর উপজেলার ভাদসা ইউনিয়নের দক্ষিণ কোচকুড়ি গ্রামের ছামছুদ্দীন মন্ডল ওরফে চানুর ছেলে রাসেল (৩৫)। স্থানীয় সূত্রে জানা গেছে, তারা সম্পর্কে ভাবি-দেবর।

নিহত পিয়াল ইসলামনগরের মোহাম্মদ বাচ্চু মিয়ার ছেলে এবং জয়পুরহাট শহর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন। পাশাপাশি তিনি ‘বাইক ওয়াশ’ নামের একটি মোটরসাইকেল গ্যারেজের মালিক ছিলেন।

মামলার এজাহার সূত্রে জানাগেছে, গত বুধবার (২৮ মে).দুপুর ১২টার পর ইসলামনগরে পিয়ালের গ্যারেজের সামনে অবস্থান নেয় একদল দুষ্কৃতিকারী। কিছুক্ষণ পর পিয়াল গ্যারেজে এলে অভিযুক্তরা তাকে গালিগালাজ করে। প্রতিবাদ করায় তারা লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারধর করে। পিয়াল দৌড়ে প্রাণ বাঁচাতে চেষ্টা করলে তারা ধাওয়া করে বাড়ির গেটে গিয়ে তাকে ঘিরে ফেলে এবং ধারালো বারমিজ ছুরি দিয়ে পেটে, বুকে ও পিঠে একাধিক আঘাত করে। এতে পিয়ালের নাড়িভুঁড়ি বেরিয়ে আসে।

এ সময় আরও কয়েকজন মিলে তার হাত-পা চেপে ধরে নির্মমভাবে হামলা চালায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর নিহত পিয়ালের মা ইতি বেগম বাদী হয়ে জয়পুরহাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শহরের ইসলামনগরের সরকারি জমি লিজ নিয়ে বেশ কিছু দোকান নির্মাণ করেছিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা আনোয়ার হোসেন ও তার সহযোগীরা। সেসব দোকান ভাড়া ও ব্যবসা পরিচালনা করে জীবিকা নির্বাহ করতেন তারা। তবে গত ৫ আগস্ট আওয়ামী সরকার পতনের পর ওই জমি দখলে নেন ছাত্রদলের নেতা পিয়াল। এরপর থেকেই উভয় পক্ষের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়।

আনোয়ারের স্ত্রীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগসহ নানা বিষয় নিয়ে উত্তেজনা বাড়ে। চলতি বছরের ১২ মার্চ রাতে পিয়ালের ওপর প্রথম হামলার ঘটনাও ঘটে, যা নিয়ে সান্তাহার জিআরপি থানায় মামলা হয়। সেই মামলায় আনোয়ারসহ কয়েকজন গ্রেপ্তার হন। তারা জামিন পেলেও আনোয়ার এখনও কারাগারে আছেন। পিয়াল সম্প্রতি চিকিৎসা শেষে এলাকায় ফিরে পুরোনো প্রভাব বজায় রাখছিলেন।

জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম সিদ্দিক জানান, ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুনঃ ঠাকুরগাঁওয়ে জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park