1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র রাজিবপুরে অটো-টেম্পু, সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ’রিহ্যাব’এর প্রতিনিধি,, হরিপুরে পরিবেশ রক্ষায় ১ হাজার ৮৪৪ গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন ফ্যাসিস্ট আমলের মতো নিম্নমানের কাজ এই সরকারের সময়ে আর চলবে না-এমপি খানসামায় কৃষক কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন ও বিনামূল্যে বীজ-রাসায়নিক সার বিতরণ নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জনাব গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার মিমপ্রেক্স এগ্রোকেমিক্যালসের রিটেইলার সমাবেশ ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত নাকাই খাল পুনঃখননে ব্যয় সাশ্রয়, সরকারি কোষাগারে ফেরত প্রায় ৪২ লাখ

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু, আটক- ৫

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ১৬৬ বার পঠিত
136

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ১০ শতক জমি নিতে ঢাকা থেকে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাংগী উপজেলায় বাড়িতে এসেছিলেন বৃদ্ধ ইব্রাহিম আলী।

জমি কেনার পর রেজিষ্ট্রিও করেছেন গত বুধবার। ঢাকায় ফেরার জন্য পরিকল্পনা করছিলেন তিনি। কিন্তু বাড়ি থেকে কিছুটা দূরে মসজিদের পাশের ডোবা থেকে তার মরদেহ পাওয়া গেছে। বৃদ্ধের মৃত্যুকে ঘিরে নানা রহস্য তৈরি হয়েছে।

২৭ মে মঙ্গলবার দুপুরে বৃদ্ধের মরদেহ উদ্ধার করে এবং এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য বৃদ্ধের ৫ স্বজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। এর আগেই কাউকে না জানিয়ে বৃদ্ধের মরদেহ দাফনের চেষ্টাও করেছিলেন আটক স্বজনেরা। গতকাল ২৬ মে সোমবার গভীর রাতে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের জিয়াবাড়ী বেংরোল গ্রামের আমিনপাড়ায় এ ঘটনা।

বৃদ্ধ ইব্রাহিম আলী বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের জিয়াবাড়ী বেংরোল গ্রামের মৃত সফির উদ্দীনের ছেলে। তিনি স্ত্রী-ছেলে সন্তান নিয়ে ঢাকায় বসবাস করতেন। সেখানে রিকশা চালিয়ে এবং ম্যাচে রান্না করে রিকশাচালকদের খাইয়ে জীবন-যাপন করতেন বলে জানা গেছে। আটককৃতরা হলেন- জিয়াবাড়ী বেংরোল গ্রামের ইয়াকুব আলী, তাঁর স্ত্রী খতেজা বেগম, নাসিরুল ইসলাম, হাসান আলী ওরফে শেয়াল এবং আব্দুল জলিল। তাঁরা সবাই বৃদ্ধ ইব্রাহিমের আত্মীয়।

দুওসুও ইউনিয়ন বিএনপির সভাপতি এসএম সফিকুল ইসলাম বলেন, ‘২৭ মে সকালে আমি খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি মরদেহ ডোবা থেকে তুলে এনে গোসল করিয়ে দাফনের প্রস্তুতি নিচ্ছিলেন স্বজনেরা। অথচ ঢাকা থেকে স্ত্রী সন্তান কেউ আসেনি। এলাকার লোকজনের সাথে কথা বলে সন্দেহ হলে, আমি পুলিশকে অবগত করি।’স্থানীয়রা জানান, রাতে বাড়ি ফেরার সময় আমিনপাড়া জামে মসজিদের উত্তর পাশের ডোবার ধারে আমগাছের গোড়ায় বৃদ্ধ ইব্রাহিমকে পড়ে থাকতে দেখে ভগ্নিপতি ইয়াকুব আলী।

পরে তিনি স্থানীয় পল্লী চিকিৎসককে খবর দিলে তিনি এসে ইব্রাহিমকে মৃত ঘোষণা করেন। ইয়াকুব আলী বলেন, ‘আমি রাতে বাড়ি ফিরছিলাম। তখন প্রায় ১টা বাজে। লাইটের আলোয় ইব্রাহিম ভাইকে পড়ে থাকতে দেখে আরও লোকজনকে ডাকতে আসি। এর মধ্যেই অনেক লোকজন জড়ো হয়। পরে তার মরদেহ আমরা তুলে নিয়ে এসে ঢাকা থাকা তার স্ত্রী-সন্তানকে খবর দেই।’ এদিকে খবর পেয়ে ঢাকা থেকে রওয়ানা দিয়েছেন বৃদ্ধ ইব্রাহিমের স্ত্রী ও ছেলে আলম হোসেন।

ছেলে আলম হোসেন মুঠোফোনে বলেন, ‘বাবা মারা গেছেন এটা আমাকে জানিয়েছে। রাস্তায় পড়েছিল, বলছে স্ট্রোক করছে। এর বাইরে কিছু বলতে পারছি না। ঢাকা থেকে রওয়ানা দিয়েছি।’ বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার বলেন, ‘বৃদ্ধের মৃত্যুটি রহস্যজনক। আমরা জিজ্ঞাসাবাদের জন্য ৫ জনকে আটক করেছি। এছাড়াও প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে করতে গিয়ে পুলিশ বৃদ্ধের গায়ে টানা-হেঁচড়া করার দাগ মিলেছে। গোসল করার কারণে কিছু আলামত নষ্ট হয়েছে। মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে আরও পরিষ্কার ভাবে বলা যাবে।’


আরও পড়ুনঃ শেরপুরে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় ঘটনাস্থল পরির্দশনে অতিরিক্ত ডিআইজি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park