
রাব্বি সরকার, শিবপুর (নরসিংদী) প্রতিনিধি: নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষুত রাখি’ এই স্লোগানকে সামনে রেখে নরসিংদীর শিবপুরে ভূমি সেবা সপ্তাহ -২০২৫ ও ভূমি মেলা উপলক্ষে উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৫ মে) সকালে উপজেলা পরিষদ চত্বরে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে শিবপুর ভূমি অফিসের আয়োজিত তিনদিন ব্যাপী ভূমি মেলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইয়াসমিন।
ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে শিবপুর থেকে বর্ণাঢ্য র্যালি করা হয়। এসময় আরও উপস্থিত ছিলেন, শিবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মু.আব্দুর রহিম, নরসিংদী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, দুলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুল হক শামীম, শিবপুর প্রেসক্লাবের সভাপতি এস এম খোরশেদ আলম, প্রমুখ।
আরও পড়ুনঃ শৈলকুপায় গভীর রাতে ব্যবসায়ীর বাড়িতে সশস্ত্র ডাকাতি,
Leave a Reply