1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র রাজিবপুরে অটো-টেম্পু, সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ’রিহ্যাব’এর প্রতিনিধি,, হরিপুরে পরিবেশ রক্ষায় ১ হাজার ৮৪৪ গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন ফ্যাসিস্ট আমলের মতো নিম্নমানের কাজ এই সরকারের সময়ে আর চলবে না-এমপি খানসামায় কৃষক কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন ও বিনামূল্যে বীজ-রাসায়নিক সার বিতরণ নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জনাব গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার মিমপ্রেক্স এগ্রোকেমিক্যালসের রিটেইলার সমাবেশ ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত নাকাই খাল পুনঃখননে ব্যয় সাশ্রয়, সরকারি কোষাগারে ফেরত প্রায় ৪২ লাখ

চাঁপাইনবাবগঞ্জে দিনব্যাপী যুব কর্মসংস্থান ও আম রপ্তানি শীর্ষক সেমিনার

  • আপডেট সময় : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ১৭০ বার পঠিত
137

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ ফোরামের উদ্যোগে শুক্রবার (২৩ মে) দিনব্যাপী চাঁপাইনবাবগঞ্জে দিনব্যাপী যুব কর্মসংস্থান ও আম রপ্তানি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। জেলা শহরের শাটু হলরুমে অনুষ্ঠিত সেমিনারে ৪ শতাধিক যুব উদ্যোক্তা অংশগ্রহণ করে।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর, চাঁপাইনবাবগঞ্জ ফোরামের চেয়ারম্যান মো. নূরুল ইসলাম বুলবুল বলেন, আম কে শিল্পে রূপ দিতে হবে। আম থেকে জুস, আচার সহ বহুবিধ প্রক্রিয়া জাত পণ্য হিসেবে ব্যবহার করে পুরো বছর জুড়ে আমের ব্যবহারের মাধ্যমে আমকে শিল্পে রূপ দেওয়া সম্ভব।

চাঁপাইনবাবগঞ্জে একটি আম গবেষণা কেন্দ্র থাকলেও খুবই হতাশাজনক বিষয় হচ্ছে এই গবেষণা কেন্দ্র আমকে শিল্পে রূপ দেওয়ার কোন পদক্ষেপ গ্রহন করেনি। স্বাধীনতার ৫৪ বছরেও সরকার কিংবা চাঁপাইনবাবগঞ্জের অতীতের কোন জনপ্রতিনিধি আমের বহুমুখী ব্যবহার নিশ্চিত করার কোন পদক্ষেপ গ্রহন করেনি। প্রতি বছর ২৫ হাজার মেট্রিক টন আম উৎপাদনের মধ্যে ১০ হাজার মেট্রিক টন আম রপ্তানি হয়। অবশিষ্ট আম পরিকল্পিত পদক্ষেপের অভাবে নষ্ট হচ্ছে। উৎপাদিত আমের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে।

তিনি আরো বলেন, আম চাঁপাইনবাবগঞ্জের অর্থনৈতিক চালিকাশক্তি। আম রপ্তানি ছাড়াও এই জেলায় বিভিন্ন কৃষিজাত পণ্য উৎপাদন হয়ে আসছে। কৃষিতে চাঁপাইনবাবগঞ্জ জেলাবাসীর অবদান অনস্বীকার্য। আগামী দিনে চাঁপাইনবাবগঞ্জে ম্যাগো ইন্ডাস্ট্রি গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে নূরুল ইসলাম বুলবুল বলেন, জনগণ সুযোগ দিলে চাঁপাইনবাবগঞ্জে ইকোনমিক জোন গড়ে তোলা হবে।

চাঁপাইনবাবগঞ্জকে ম্যাগো ফাউন্ডেশনের কেন্দ্রবিন্দ হিসেবে গড়ে তুলতে চাঁপাইনবাবগঞ্জ ফোরাম যুব কর্মসংস্থান ও আম রপ্তানি শীর্ষক সেমিনারের আয়োজন করেছে। কৃষক ও উদ্যোক্তাকে একই প্লাটফর্মে এনে মধ্যস্বত্তাভোগীদের হাত থেকে রক্ষা করে কৃষকদের লাভবান করতে হবে। এজন্য তিনি, একটি স্মার্ট অ্যাপস্ তৈরির ঘোষণা দেন।

নতুন নতুন আন্তর্জাতিক বাজার সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন দেশের কুটনৈতিকদের নিয়ে একটি আম প্রদর্শন মেলার আয়োজন করার পাশাপাশি সরকারের সহায়তায় পরিবহন ব্যবস্থাপনা সহজ করে আমের বাজারজাতের মাধ্যমে আমের যথাযথ ব্যবহার নিশ্চিত করা হবে। ফলে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা যাবে। নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে বেকারত্ব দূরীকরণের পাশাপাশি বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে তিনি উপস্থিত যুব উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান।

সেমিনারে “আমের মানোন্নয়ন ও বাজার সম্প্রসারণ” বিষয়ে উপস্থাপনা করেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব হর্টিকালচারের প্রফেসর ড. জসিম উদ্দিন, “লোকালি ম্যাংগো এক্সপোর্টের সমস্যা ও সমাধান” বিষয়ে করণীয় উপস্থাপনা করেন নওয়াবী ম্যাংগো’র ফাউন্ডার ইসমাইল খান শামীম, “আম শিল্প এবং প্রসেসিং” বিষয়ে উপস্থাপনা করেন কৃষি উদ্যোক্তা মো. মুনজের আলম মানিক, “এফ-কমার্স ও ব্র্যান্ডিং” বিষয়ে উপস্থাপনা করেন শরীফ আবু হায়াত অপু, “আম রপ্তানি গাইডলাইন” বিষয়ে উপস্থাপনা করেন এক্সপোর্ট সেবার জাহিদ হাসান।
সেমিনারে ৪ শতাধিক যুব উদ্যোক্তা অংশগ্রহণ করেন।

আরও পড়ুনঃ ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় নেই গণশৌচাগার, হাসপাতালই এখন শেষ ভরসা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park