
নিজস্ব প্রতিবেদক মো: ফজলুর রহমান: দিনাজপুরের চিরিরবন্দরে বজ্রপাতে দুইজনের মধ্যে মেয়ে নিহত-১ ও গুরুত্বর আহত মা-কে হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার দুপুরে বজ্রবৃষ্টি শুরু হলে উঠোন থেকে ধান তোলার সময় হতাহতের ওই ঘটনা ঘটেছে।
চিরিরবন্দর থানার ইনচার্জ ওসি- আব্দুল ওয়াদুদ জানান, আউলিয়াপুকুর ইউনিয়নের নেত্রবাটি গ্রামে মহাদেব চন্দ্র রায়ের বাড়ী উঠানে মাড়াই করা ধান শুকানোর সময় দুপুরে বজ্রবৃষ্টি শুরু হলে তাড়াহুড়ো করে ধান তুলছিল মা মেয়ে। এসময় তাদের উপর আকর্ষিক ভাবে বজ্রপাত ঘটে। এতে ঘটনাস্হলে মেয়ে জয়শ্রী রায় (১১) মারা যায়। গুরুত্বর আহত হয়েছে শিশুটির মা কাকলী রানী রায়। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
আরও পড়ুনঃ ঠাকুরগাঁওয়ে দলিল লেখক সমিতির চাঁদাবাজি-বছরে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
Leave a Reply