1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র রাজিবপুরে অটো-টেম্পু, সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ’রিহ্যাব’এর প্রতিনিধি,, হরিপুরে পরিবেশ রক্ষায় ১ হাজার ৮৪৪ গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন ফ্যাসিস্ট আমলের মতো নিম্নমানের কাজ এই সরকারের সময়ে আর চলবে না-এমপি খানসামায় কৃষক কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন ও বিনামূল্যে বীজ-রাসায়নিক সার বিতরণ নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জনাব গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার মিমপ্রেক্স এগ্রোকেমিক্যালসের রিটেইলার সমাবেশ ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত নাকাই খাল পুনঃখননে ব্যয় সাশ্রয়, সরকারি কোষাগারে ফেরত প্রায় ৪২ লাখ

ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় গাইড বই বাণিজ্যের অভিযোগ, জড়িত শিক্ষকদের শাস্তি দাবি

  • আপডেট সময় : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ১১৬ বার পঠিত
41

মোঃ মজিবর রহমান শেখ ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া অঞ্চলের দুই স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান রুহিয়া উচ্চ বিদ্যালয় এবং ব্রাইটস্টার মডেল স্কুল অ্যান্ড কলেজে গাইড বই নিয়ে চলমান অনিয়ম ও বাণিজ্যিক দুর্নীতির অভিযোগ উঠেছে। স্থানীয় অভিভাবক, শিক্ষানুরাগী ও সাধারণ মানুষের দাবি, প্রতিষ্ঠান দুটির কয়েকজন শিক্ষক উৎকোচ গ্রহণ করে শিক্ষার্থীদের ওপর নিম্নমানের গাইড বই চাপিয়ে দিচ্ছেন।

বিশেষ করে রুহিয়া ব্রাইটস্টার মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ অশ্বিনী চন্দ্র বর্মন এবং রুহিয়া উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক মোকসেদ আলী ও প্রফুল্ল মাস্টারের বিরুদ্ধে এসব অভিযোগ উঠে এসেছে। রুহিয়া স্টুডেন্ট লাইব্রেরির স্বত্বাধিকারী রুস্তম আলী জানান, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে রুহিয়া উচ্চ বিদ্যালয় তার সাথে ১ লাখ ৭৫ হাজার টাকার গাইড বই সরবরাহের চুক্তি করে।

এর মধ্যে শিক্ষক মোকসেদ আলী ও প্রফুল্ল মাস্টার মিলে ১ লাখ ৫ হাজার টাকা নিজেদের মধ্যে ভাগ করে নেন এবং বাকি টাকা অন্যান্য শিক্ষকদের মধ্যে বিতরণ করা হয়। অথচ বিক্রি হয় মাত্র ৪৮ হাজার টাকার গাইড বই, ফলে বাকি অর্থ নিয়ে লোকসানে পড়েন তিনি।
রুস্তম আলীর অভিযোগ, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে তার গাইড বই ব্যবহারের আশ্বাস দিলেও পরবর্তীতে সেই দুই শিক্ষক “কিশোর লাইব্রেরি” নামের একটি প্রতিষ্ঠানের সাথে ৩ লাখ টাকার বিনিময়ে নতুন চুক্তি করেন।

অভিযোগ রয়েছে, ঐ গাইড বইগুলো নিম্নমানের এবং কেবল দিনাজপুর অঞ্চলের মধ্যে রুহিয়ায় অবস্থিত কিশোর লাইব্রেরিতেই পাওয়া যায়। এ বিষয়ে রুহিয়া উচ্চ বিদ্যালয় ও রুহিয়া ব্রাইট স্টার এর একাধিক শিক্ষার্থীর সাথে কথা বলে, এর সত্যতা পাওয়া যায়।
রুহিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র সিয়াম, সৈকত ও রুহিয়া ব্রাইট স্টার মডেল স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র রাজ বর্মন, শরৎ চন্দ্র বর্মন জানায়, আমরা স্যারদের দেয়া নির্দেশ অনুযায়ী পপি গাইড কিনেছি যা অনেক নিম্ন মানের।

রুহিয়া ব্রাইট স্টার এর অভিভাবক আবু হানিফ বলেন, প্রতিষ্ঠান থেকে আমার ছেলেকে গাইড বই নিতে বাধ্য করেছে শিক্ষকেরা। এছাড়াও অনেক অভিভাবক প্রশ্ন তুলেছেন, যদি শিক্ষকই উৎকোচ নিয়ে শিক্ষার্থীদের হাতে নিম্নমানের বই তুলে দেন, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম কেমন শিক্ষায় বড় হবে?” এই দুই শিক্ষাপ্রতিষ্ঠান এলাকার শিক্ষার মান ও ভাবমূর্তি বহন করে।

সেখানে ঘটে যাওয়া এমন অনৈতিক কার্যকলাপ পুরো এলাকার শিক্ষা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করেছে। এ বিষয়ে জানতে চাইলে ব্রাইটস্টার মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ অশ্বিনী চন্দ্র বর্মন অভিযোগ অস্বীকার করেন। তবে রুহিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোকসেদ আলী আংশিকভাবে অভিযোগ স্বীকার করলেও প্রফুল্ল মাস্টার তা এড়িয়ে যান।

রুহিয়া কিশোর লাইব্রেরির সত্ত্বাধিকারী একরামুল হক চৌধুরী বলেন, পপি কোম্পানির দিনাজপুর অঞ্চলের একমাত্র পরিবেশক আমি। এখন উৎকোচ এর বিনিময়ে গাইড বই প্রদান করা কোম্পানির এখতিয়ার। আপনারা কোম্পানির প্রতিনিধির সাথে কথা বলতে পারেন। পপি কোম্পানির এলাকা প্রতিনিধি কুদরত আলী তার ব্যস্ততা দেখিয়ে মুঠোফোনের লাইনটি কেটে দেন। ঠাকুরগাঁও সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহমান বলেন, যদি কোনো অভিভাবক বা শিক্ষার্থী আমার বরাবরে অভিযোগ দাখিল করেন, তাহলে বিষয়টি খতিয়ে দেখে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন টিএমএসএস এনজিও’র হয়রানিমূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park