1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র রাজিবপুরে অটো-টেম্পু, সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ’রিহ্যাব’এর প্রতিনিধি,, হরিপুরে পরিবেশ রক্ষায় ১ হাজার ৮৪৪ গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন ফ্যাসিস্ট আমলের মতো নিম্নমানের কাজ এই সরকারের সময়ে আর চলবে না-এমপি খানসামায় কৃষক কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন ও বিনামূল্যে বীজ-রাসায়নিক সার বিতরণ নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জনাব গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার মিমপ্রেক্স এগ্রোকেমিক্যালসের রিটেইলার সমাবেশ ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত নাকাই খাল পুনঃখননে ব্যয় সাশ্রয়, সরকারি কোষাগারে ফেরত প্রায় ৪২ লাখ

সরিষাবাড়ীতে বিএনপির নেতাকর্মীদের পিটিয়ে আহত করলো আওয়ামী লীগ, আহত – ৬

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ৬৭ বার পঠিত
45

মাসুদ রানা জামালপুর প্রতিনিধি : জামালপুরে সরিষাবাড়ীতে ইউনিয়ন ছাত্রদলের সভাপতিসহ যুবদল কর্মীদের পিটিয়ে আহত করেছে বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থকরা।

এঘটনা সোমবার রাত সাড়ে ১১টায় ভাটারা ইউনিয়নের পারপাড়া গ্রামের তেঁতুলতলা এলাকায় ঘটেছে। এতে আহত হয়েছে ৬জন।

আহতরা হলেন- ভাটারা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাজমুল হাসান নাহিদ (২৫), ৩নং ওয়ার্ড যুবদল নেতা আলমগীর হোসেন (৪০) সোহেল রানা (৩৫), কবির হোসেন (৩০), গোলাম রব্বানী(৪০) সহ ছাত্রদল কর্মী জুয়েল রানা (২২)। গুরুতর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে এবং বাকীরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ী চলে গেছে।তারা সকলেই চর হরিপুর ও কালাইছাড়া গ্রামের বাসিন্দা।

মঙ্গলবার(১৩ মে) সকালে আহতদের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যার পর ভাটারা পারপাড়া মোড় এলাকায় ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা সাংগঠনিক ও এলাকায় মাদক ও মাদক কারবারিদের তাণ্ডব বেড়ে যাওয়ায় মাদক বিরোধী প্রতিকার ও প্রতিরোধ বিষয়ক আলোচনা শেষ করে বাড়ী ফিরছিলেন।

তারা যখন পারপাড়া গ্রামের তেঁতুলতলা এলাকায় পৌচ্ছায় তখন অতর্কিতভাবে তাদের উপর আওয়ামী লীগ নেতা ও তিন খুনের আসামি সুলতান মাহমুদ এর নেতৃত্বে সঙ্গবদ্ধ আওয়ামী লীগ সমর্থকরা হামলা করে। এ সময় বাঁশের লাঠি, লোহার রড ও জিআই পাইপ দিয়ে তাদেরকে এলোপাতাড়িভাবে পিটিয়ে গুরুতর আহত করে দুইটি মোটরসাইকেল ও দুটি এন্ড্রয়েড মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায়। পরে আহতদের ডাক চিৎকারে এলাকাবাসী ছুটে এসে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেয়।

আহত ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাজমুল হাসান নাহিদ জানান, গত ৫ আগস্টের পর এবং সম্প্রতি বাংলাদেশ আওয়ামী লীগ দলটিকে সরকার নিষিদ্ধ ঘোষণা করার পর থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা ও সমর্থকরা চরম বেকায়দায় পড়ে। এমতাবস্থায় তারা নিজেদের বাঁচাতে ইউনিয়ন বিএনপির একাংশের সাথে গোপনে একত্বতা করে। এরপর ওই একাংশ নিজেদের দলীয় কোন্দলে ও আধিপত্য বিস্তারে তাদেরকে ব্যবহার করে। এছাড়াও ভাটারা ইউনিয়নে বর্তমানে আওয়ামী লীগের নেতাকর্মীদের দিয়ে শাসন করা হচ্ছে বিএনপি নেতা কর্মীদের বলে তিনি হতাশায় দুঃখ প্রকাশ করেন।

এ ব্যাপারে ভাটারা ইউনিয়ন যুবদলের সভাপতি আনিসুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি আমি অবগত নই। বিষয়টি আমি আগে জানি, তারপর সাংগঠনিকভাবে ব্যবস্থা নিব।

ভাটারা ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবির খান বলেন, আমি যতটুকু শুনেছি, এটি কোন রাজনৈতিক বিষয় না। এটি তাদের পারিবারিক ও সামাজিক বিষয়। বেশ কিছুদিন ধরে তারা মাটি বাণিজ্যকে কেন্দ্র করে বিরোধ করে আসছে। আমি বিষয়টি খোঁজ নিয়ে দেখব দলীয় কিনা। আর আওয়ামী লীগ সাথে আমাদের কোন সম্পৃক্ততা নেই।

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ রাশেদ হাসান বলেন, এবিষয়ে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আর-ও পড়ুনঃ শৈলকুপায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬ জন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park