1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস নড়াইলে শিশুকে ধর্ষণের পর হত্যা: আসামির দুই দিনের রিমান্ড নড়াইলের আলিনুর হত্যা মামলার প্রধান আসামি সাতক্ষীরা থেকে গ্রেফতার রংপুরে জেলা পুলিশের শাখা পরিদর্শনে ডিআইজি আমিনুল ইসলাম বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে একজনের ৬ মাসের কারাদণ্ড বাদীকে অবহিত না করে চুড়ান্ত প্রতিবেদন দিনাজপুরে সিআার মামলায় ৫ বছরের শিশুকে উদ্ধার করেছে থানা পুলিশ কাহারোলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৭জন মাদক সেবীর জেল ও জরিমানা।। ঠাকুরগাঁওয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ স্বামী-স্ত্রী গ্রেফতার রাজিবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু এসপি জসিম উদ্দীনের হাত থেকে শ্রেষ্ঠত্বের সম্মাননার মুকুট পরলেন গোবিন্দগঞ্জের ওসি মোজাম্মেল হক,

রাজিবপুরে ক্রিকেট টুর্নামেন্টের জমকালো উদ্বোধন

  • আপডেট সময় : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ২৬৭ বার পঠিত
123

নিজস্ব প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজিবপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমধর্মী ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন। শুক্রবার, ২৫ এপ্রিল সকালে রাজিবপুর ক্রিকেটার সংগঠনের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় রাজিবপুর উপজেলা মিনি স্টেডিয়ামে এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজিবপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফজলে এলাহী। তিনিই টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন। এসময় তিনি বলেন, “খেলাধুলা কেবল বিনোদনের উৎস নয়, এটি একটি সমাজ গঠনের শক্তিশালী মাধ্যম। মাদকমুক্ত সমাজ গঠনে এই ধরনের ক্রীড়া আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভবিষ্যতেও এমন আয়োজনের সর্বাত্মক সহযোগিতা করব।”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৮ কুড়িগ্রাম-৪ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মোখলেছুর রহমান। তিনি বলেন, “আমি সবসময় খেলাধুলা ও ক্রীড়া সংস্কৃতির পক্ষে। আজকের আয়োজন আমার হৃদয় ছুঁয়ে গেছে। আগামীতেও আমি রাজিবপুরের ক্রীড়াঙ্গনের পাশে থাকব।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজিবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম। তিনি বলেন, “ক্রিকেট আমার অত্যন্ত প্রিয় খেলা। খেলাধুলায় তরুণ সমাজের সম্পৃক্ততা বাড়লে তারা অপরাধ ও মাদক থেকে দূরে থাকবে।”

টুর্নামেন্টের অন্যতম পৃষ্ঠপোষক হিসেবে ছিলেন রাজিবপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিরন মোঃ ইলিয়াস। এছাড়াও খেলাটির উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক রুস্তম মাহমুদ লিখন, মিজানুর রহমান মিজানসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

সকালের আলো ঝলমলে পরিবেশে দর্শকদের বিপুল উৎসাহে উদ্বোধনী ম্যাচ শুরু হয়। রাজিবপুরের তরুণ সমাজের মাঝে এই আয়োজনের মাধ্যমে এক অনুপ্রেরণার সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেন স্থানীয় ক্রীড়ানুরাগীরা।

এই টুর্নামেন্টকে ঘিরে পুরো রাজিবপুরে এক আনন্দঘন উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়, যা আগামী দিনে এলাকার ক্রীড়াঙ্গনে আরও গতিশীলতা আনবে বলে আশা সকলের।

আরও পড়ুনঃ পেকুয়ায় চাঁদা না পেয়ে বেশি অস্ত্র নিয়ে হামলার অভিযোগ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park