1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র রাজিবপুরে অটো-টেম্পু, সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ’রিহ্যাব’এর প্রতিনিধি,, হরিপুরে পরিবেশ রক্ষায় ১ হাজার ৮৪৪ গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন ফ্যাসিস্ট আমলের মতো নিম্নমানের কাজ এই সরকারের সময়ে আর চলবে না-এমপি খানসামায় কৃষক কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন ও বিনামূল্যে বীজ-রাসায়নিক সার বিতরণ নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জনাব গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার মিমপ্রেক্স এগ্রোকেমিক্যালসের রিটেইলার সমাবেশ ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত নাকাই খাল পুনঃখননে ব্যয় সাশ্রয়, সরকারি কোষাগারে ফেরত প্রায় ৪২ লাখ

পলাশবাড়ীর মহদীপুরে স্ব-পদে বহাল হলেন চেয়ারম্যান রাহিদুল ইসলাম বাবু

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ১৪১ বার পঠিত
73

গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আবারো স্ব-পদে পুণর্বহাল হলেন গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ৫ নং মহদীপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পলাশবাড়ী প্রেসক্লাবের সাংবাদিক রাহিদুল ইসলাম বাবু।

আজ বৃহস্পতিবার(২৪ এপ্রিল-২৫) সকাল ১১ টায় মহদীপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে তিনি তার এই দায়িত্বভার গ্রহণ করেন। এই সময় এলাকার জনগণ তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন।

বাবুর দায়িত্বভার গ্রহণ উপলক্ষ্যে অসংখ্য শুভাকাঙ্খীর উপস্থিতি ঘটে ইউনিয়ন পরিষদ চত্ত্বরে। এই সময় চেয়ারম্যান বাবুর সাথে কথা হলে তিনি সাংবাদিকদের জানান, ” আমি আগামীতে অবহেলিত এই ইউনিয়ন পরিষদের উন্নয়নের ক্ষেত্রে সকল ইউপি সদস্য ও জনগণকে সাথে নিয়ে কাজ করতে চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন”।

উল্লেখ্য, গত ১লা জানুয়ারী-২২ সালে তৈহিদুল ইসলাম মন্ডল দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার পর উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করার কারণে ১৭ মার্চ- ২৪ তারিখে পদত্যাগ করলে চেয়ারম্যান পদটি শূণ্য ঘোষণা করা হয়।

এর পর চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন প্যানেল চেয়ারম্যান শহিদুল ইসলাম সরকার। এর কিছুদিন পর ইউনিয়নটির উপনির্বাচনে শহিদুল ইসলাম অংশগ্রহণ করার কারণে তিনিও পদত্যাগ করেন। ৫ আগস্টের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে সেই উপনির্বাচনটি স্থগিত ঘোষণা করা হয়।

এমতাবস্থায় ৪ জুলাই-২৪ তারিখে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন রাহিদুল ইসলাম বাবু। মাত্র ৪ মাসের ব্যবধানে রাহিদুল ইসলাম বাবুর বিরুদ্ধে রাজনৈতিক উদ্দ্যেশ্যে অনাস্থা আনেন উক্ত ইউনিয়নটির সদস্যগণ। নতুন চেয়ারম্যান নির্বাচিত হন বিএনপি নেতা আজাদুল সরকার।

কিন্তু খুব কম সময়ের মধ্যেই ইউপি সদস্যরা তাদের ভুল বুঝতে পেরে আবারও রাহিদুল ইসলাম বাবুর প্রতি সমর্থন প্রদান করেন। সেই প্রত্যক্ষ সমর্থনের আলোকেই বাবু আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় তার দায়িত্বভার আবারও গ্রহণ করেন।

এই সময় উপস্থিত ছিলেন পলাশবাড়ী উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান ও জামায়াত নেতা আবু তালেব সরকার এবং ৪ নং বরিশাল ইউনিয়ন জামায়াত আমীর জননেতা শামীম প্রধান।

আরো উপস্থিত ছিলেন ৫ নং মহদীপুর ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মাহামুদুল হাসান, সেক্রেটারী রেজাউল করি, পলাশবাড়ী পৌর ৪ নং ওয়ার্ড যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারি সাইদুল ইসলাম, ক্রীড়া সম্পাদক আবুল হাসান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছোট নারিচাগাড়ী ফাজিল মাদ্রাসার সহকারি অধ্যাপক ও ৬ নং বেতকাপা ইউনিয়ন জামায়াত সহ-সভাপতি মাওলানা জিয়াউল হক, ৫ নং মহদীপুর যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি ইউসুফ আলী মানিক, সেক্রেটারি হযরত আলী, প্রচার সম্পাদক শিহাব চৌধুর, সহ-সভাপতি ডাঃ শহিদ এবং মেরীরহাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক গোলাম রব্বানী।

এই সময় আরো উপস্থিত ছিলেন ৫ নং মহদীপুর ইউনিয়ন জামায়াতের ৮ নং ওয়ার্ড সভাপতি শরিফুল ইসলাম, সহ-সেক্রেটারি মজনু মিয়া, ৯ নং ওয়ার্ড জামায়াত সভাপতি বায়েজিদ মাহমুদ, সেক্রেটারি সুলতান মাহামুদ, ৭ নং ওয়ার্ড সভাপতি সেলিম মিয়া, সেক্রেটারি আল আমিন সরকার, ১ নং ওয়ার্ড জামায়াত সেক্রেটারি মোঃ হাদিউল ইসলাম সুমন, ১ নং শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি আশরাফুল ইসলাম এবং ৪ নং ওয়ার্ড জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারি ফরহাদ সরকার এবং প্রচার সম্পাদক ফরহাদ সরকার।

আরও পড়ুনঃ বকশীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদকে ‘গার্ড অব অনার’ প্রদান

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park