1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র রাজিবপুরে অটো-টেম্পু, সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ’রিহ্যাব’এর প্রতিনিধি,, হরিপুরে পরিবেশ রক্ষায় ১ হাজার ৮৪৪ গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন ফ্যাসিস্ট আমলের মতো নিম্নমানের কাজ এই সরকারের সময়ে আর চলবে না-এমপি খানসামায় কৃষক কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন ও বিনামূল্যে বীজ-রাসায়নিক সার বিতরণ নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জনাব গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার মিমপ্রেক্স এগ্রোকেমিক্যালসের রিটেইলার সমাবেশ ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত নাকাই খাল পুনঃখননে ব্যয় সাশ্রয়, সরকারি কোষাগারে ফেরত প্রায় ৪২ লাখ

গোবিন্দগঞ্জে স্কুল ছাত্র সাব্বির হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ ও মানববন্ধন

  • আপডেট সময় : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ১১১ বার পঠিত
48

গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে নবম শ্রেণির স্কুল পড়ুয়া ছাত্র সাব্বিরকে অপহরণের পর হত্যার প্রতিবাদে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও ঘন্টাব্যাপী মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ এলাকাবাসী।পরে উপজেলা নির্বাহী অফিস সৈয়দা ইয়াসমিন সুলতানার নেতৃত্বে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম প্রশাসনের পক্ষ থেকে দৃষ্টান্তমূলক বিচারে আশ্বাসে অবরোধ তুলে নেয় বিক্ষুব্ধ এলাকাবাসী। ঘটনার বিবরনে উল্লেখ থাকে যে, গাইবান্ধার গোবিন্দগঞ্জে বোনকে ডিভোর্সের জেরে সাব্বিরকে অপহরন করা হয়। অপহরণের তিনদিনপর গত ১৫ এপ্রিল মঙ্গলবার দুপুরে উপজেলার সাহেবগঞ্জ ইক্ষু খামার এলাকা থেকে একটি পরিত্যক্ত টয়লেটের কূপ থেকে তার মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্য।

নিহত সাব্বির হোসেন (১৬) গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের রামনাথপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। সে বিশুবাড়ী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর পড়ুয়া শিক্ষার্থী। এরআগে, গত শনিবার (১২ এপ্রিল) বিকেলে উপজেলার সাহেবগঞ্জ বাজার থেকে সাব্বিরকে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায় ইউনুস আলী ও রবিউল ইসলামসহ কয়েকজন। এ ঘটনায় অপহরণের অভিযোগে গোবিন্দগঞ্জ থানায় তিনজন নামীয়সহ অজ্ঞাত ৪/৫ জনের বিরুদ্ধে একটি মামলা করেন সাব্বিরের বাবা মোহাম্মদ আলী।

নিহত সাব্বিরের বাবার অভিযোগ, উপজেলার তরফকামাল (শিয়ালগারা) গ্রামের আমজাদ আলীর ছেলে ইউনুস আলীর সঙ্গে তার মেয়ের বিয়ের কিছুদিন পর ডিভোর্স হয়। এই ডিভোর্সের ক্ষোভ থেকে সাব্বিরকে পরিকল্পিতভাবে ইউনুস আলী, রবিউল ও আলীমসহ কয়েকজন সাব্বিরকে অপহরণের পর হত্যা করেছে। আত্মীয়ের বাড়িতে বেড়ানোর কথা বলে সাব্বিরকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানাার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম। তিনি আরো জানান, সাহেবগঞ্জ ইক্ষু খামার এলাকার দুর্গন্ধ ছড়াতে থাকলে স্থানীয়দের সন্দেহ হয়। পরে পরিত্যক্ত একটি টয়লেটের কূপে অর্ধগলিত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন এলাকাবাসী।পরে খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। খবর পেয়ে স্বজনরা এসে মরদেহটি সাব্বিরের লাশ শনাক্ত করে। সাব্বিরকে অপহরণের ঘটনায় তার বাবা মোহাম্মদ আলী বাদি হয়ে থানায় একটি মামলা করেন। আজ ১৬ এপ্রিল সাব্বির হত্যার প্রতিবাদে মহাসড়ক ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উক্ত মানববন্ধনে গোবিন্দগঞ্জ থানাার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন,অভিযুক্ত রবিউল ইসলাম (১৮) ও আব্দুল আলীম (১৮) ও কবিরুল ইসলামকে (২০) গ্রেফতার করা হয়েছে। এছাড়া অপর অভিযুক্ত ইউনুস আলীকে (৩৫) ঢাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাবের সদস্যরা।

মামলার ভিত্তিতে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমুলক বিচার ও শাস্তির আস্বাস দেন।

আরও পড়ুনঃ কক্সবাজার  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে পুলিশসহ ৩ মাদক কারবারি আটক

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park